WB Education Policy: উচ্চমাধ্যমিকে আমূল পরিবর্তন, একাদশ-দ্বাদশে আসছে সেমিস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার শিক্ষানীতিতে আসতে চলেছে আমূল পরিবর্তন। বিশেষজ্ঞদের পরামর্শে ইতিমধ্যেই খসড়া তৈরি করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষ থেকেই জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার আগেই বিধানসভায় স্পষ্ট করেছে যে তারা কেন্দ্রের নীতি মানতে রাজি নয়। এই কারণেই বাংলায় নতুন শিক্ষানীতি আসবে। তাৎপর্যপূর্ণভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বদল আসবে। উঠে যাবে বার্ষিক পরীক্ষার চল।

আরও পড়ুন: ফের দলবদল, ভোটে জিতে বিপ্লব মিত্রর হাত ধরে CPIM থেকে তৃণমূলে

একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে উচ্চমাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় বড় ধাপ। এটি আসলে দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এবার এই বার্ষিক পরীক্ষা উঠে যাবে। জানা গিয়েছে, একাদশ-দ্বাদশে ৪ টি সেমিস্টার হবে। শেষ ২ টো সেমিস্টারের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে মুল্যায়ণ হবে। এছাড়া, বাংলা, ইংরেজি, হিন্দি এই তিনটি ভাষায় গুরুত্ব দিতে হবে। এগুলির মধ্যে ইংরেজি অপরিহার্য। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে তৃতীয় ভাষা হিসেবে বাংলা-হিন্দি বা সংস্কৃত পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চমাধ্যমিকে MCQ-তে জোর দেওয়া হবে রাজ্য শিক্ষানীতিতে।

উচ্চমাধ্যমিকে আমূল পরিবর্তন, একাদশ-দ্বাদশে আসছে সেমিস্টার

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে পার্ট ওয়ানে MCQ থাকত। পার্ট টু-তে বিস্তারিত প্রশ্ন। তবে রাজ্যের নতুন শিক্ষানীতিতে MCQ প্রশ্ন আরও বাড়ানো হবে বলেই জানা গিয়েছে। ইংরেজি, বাংলা ও হিন্দি মাধ্যমের পড়ুয়াদের জন্য সব ভাষাতেই গুরুত্ব দিতে চাইছে রাজ্য। যারা ইংরেজি মাধ্যমে পড়ে তাদের তৃতীয় ভাষা হিসেবে বাংলা, হিন্দি অথবা সংস্কৃত নিতে হবে। হিন্দি মাধ্যম স্কুলে তৃতীয় ভাষা হিসেবে বাংলা নিতে হবে শিক্ষার্থীদের।

উচ্চমাধ্যমিকে আমূল পরিবর্তন, একাদশ-দ্বাদশে আসছে সেমিস্টার

উল্লেখ্য, বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ৪+৪+২+২ নীতিতে চলছে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, নবম-দশম ও একাদশ-দ্বাদশ। কিন্তু কেন্দ্র তার নয়া শিক্ষানীতিতে বদল এনে ৫+৩+৩ করতে চায়। জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক পরীক্ষা তুলে নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু রাজ্য জাতীয় শিক্ষানীতি মেনে মাধ্যমিক বাতিল করতে চাইছে না। বরং উচ্চমাধ্যমিকে সেমিস্টার চালু করছে বাংলা।

উচ্চমাধ্যমিকে আমূল পরিবর্তন, একাদশ-দ্বাদশে আসছে সেমিস্টার

উচ্চমাধ্যমিকে আমূল পরিবর্তন, একাদশ-দ্বাদশে আসছে সেমিস্টার
উচ্চমাধ্যমিকে আমূল পরিবর্তন, একাদশ-দ্বাদশে আসছে সেমিস্টার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর