ফের দলবদল, ভোটে জিতে বিপ্লব মিত্রর হাত ধরে CPIM থেকে তৃণমূলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি,দক্ষিণ দিনাজপুর: পঞ্চায়েত নির্বাচন পার হতেই দক্ষিণ দিনাজপুরে মন্ত্রী বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলে যোগদান সিপিআইএমের জয়ী ২ প্রার্থী সহ বহু অনুগামীদের। সোমবার বিকেল ৪:০০ টায় বুনিয়াদপুরে হরিরামপুর ব্লকের কলসি বুথের সিপিআইএম প্রার্থী আরিফা খাতুন ও অজয় মণ্ডল ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

6 8

পাশাপাশি তাদের সাথে এলাকার প্রায় ৫০ জন সিপিআইএম অনুগামী তৃণমূলে যোগদান করেন এই দিন। বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতেই তাদের তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন সিপিআইএম থেকে তৃণমূলে যোগদানকারী জয়ী প্রার্থীরা।

4 5

লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় সিপিআইএম ছেড়ে তৃণমূলের যোগদান, জেলা তৃণমূলের অনেকাংশেই শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। খুশির হাওয়া তৃণমূল শিবিরে।

ফের দলবদল, ভোটে জিতে বিপ্লব মিত্রর হাত ধরে CPIM থেকে তৃণমূলে

5 8
ফের দলবদল, ভোটে জিতে বিপ্লব মিত্রর হাত ধরে CPIM থেকে তৃণমূলে

এই দিন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান “আগামী দিনেও লাগাতার বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচি জারি থাকবে দক্ষিণ দিনাজপুরে।” কর্মসূচিতে উপস্থিত প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর