Partha Chatterjee: নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই, নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, সোমবার এরকমই চাঞ্চল্যকর মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে ফের খারিজ হয়ে যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন।

আরও পড়ুন: চাপ দিয়ে মিথ্যে বলাচ্ছে ইডি! প্রমাণসহ গোয়েন্দা এজেন্সির বিরুদ্ধে তোপ কুন্তলের

গত সপ্তাহে নিম্ন আদালতে খারিজ হয়ে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। আজ তাঁকে ফের আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। এবারও খারিজ হয়ে গেল পার্থর জামিন। এদিন পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেছেন, “নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই। একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীর কাছে। এসএসসি আলাদা একটি বোর্ড, মন্ত্রী এসএসসি-কে নিয়ন্ত্রণ করত না। আমি জানি না কারা চাকরি পেয়েছেন। আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম, বারবার দফতর বদল হয়েছে। ১ বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু পেশ করতে পারেনি”।

নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর
নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

পাশাপাশি, জামিন চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার প্রসঙ্গও তুললেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বয়ানে, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু উডল্যান্ডসে ভর্তি, উনিও অসুস্থ, আমিও অসুস্থ। সামনে পুজো আসছে, পরিবার আছে, জামিন দিন”।

নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর
নিয়োগ দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপালেন পার্থ? চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর