নজরবন্দি ব্যুরোঃ ফের বাংলার মুকুটে সাফল্যের পালক, এবার পরিস্রুত পানীয় জল নিয়ে ভারত সেরা বাংলা। কেন্দ্রীয় তথ্য ও পরিসংখ্যান অনুসারে ২০২১ সালের অগাস্ট মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়ি বাড়ি পরিশ্রুত পানিয় জলের যোগের ক্ষেত্রে দেশের শীর্ষ স্থান দখল করেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ।
আরও পড়ুনঃ ‘মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা’, পুরভোটে সেঞ্চুরির পর ট্যুইট মমতার।


রাজ্য সরকারের “জলস্বপ্ন” প্রকল্পে মাত্র ৭ মাসে আড়াই লক্ষের বেশি বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে দিয়ে এই স্থান দখল করল বাংলা। গত সাত মাসে ২ লক্ষ ৫৫ হাজার ৩৮২ টি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। বাংলার পরেই এই প্রকল্পের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট এই রাজ্যে জলের সংযোগ দেওয়া হয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ১৫৪ টি ।

তৃতীয় স্থানে বিহার সেখানে সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৩৫৩ টি এবং চতুর্থ স্থানে রয়েছে আসাম যার সংখ্যা ১ লক্ষ ৬৫হাজার ৩৩৮ টি। বাংলার এই সাফল্যের বিষয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, ‘এই প্রকল্পের অধীনে এখনও অবধি প্রায় ২৭ লক্ষ ৭০ হাজার ২৫০ টি বাড়িতে জলের সংযোগ করা হয়েছে। আগস্টে প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৫৬ টি বাড়িতে জল সরবরাহ করে, এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে নভেম্বর মাসে প্রায় ২ লক্ষ ৪০ হাজার ৯৪৩ টি বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। তবে আগামী ২০২৪ সালের প্রতিটি বাড়িতেই জল পৌঁছে দেওয়া হবে’।
ফের বাংলার মুকুটে সাফল্যের পালক, এবার পরিস্রুত পানীয় জল নিয়ে ভারত সেরা রাজ্য
অপর দিকে ডিজিটাল পরিষেবা দেওয়া হয়েছে ৫ কোটি মানুষকে। উল্লেখ্য, রাজ্যের মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বাংলা সহায়ক কেন্দ্র চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, বিভিন্ন সরকারি সুবিধা একেবারে তৃণমূলস্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার একটি নতুন মাইলফলক অতিক্রম করেছে। ৫ কোটি ডিজিটাল পরিষেবা দেওয়ার রেকর্ড গড়েছে বাংলা।









