নজরবন্দি ব্যুরোঃ আপনারা সবাই নিশ্চয়ই অনেক রাজকীয় বিয়েবাড়ি দেখেছেন বা হয়ত খেয়েছেন। অনেক বলিউড অভিনেতা অভিনেত্রীরা খুব জাকজমক ভাবে তাদের বিয়ে পালন করেন টা আমরা সোশ্যাল মিডিয়া তে দেখতে পাই। তবে এবার যেই ভিডিও সামনে এলো সেটা কোনো সেলিব্রিটির নয়, এক ভারতীয় পরিবারের যা সামনে আসতেই হইছই পরে গেছে সোশ্যাল মিডিয়ায়।


তবে আমরা সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটিদের যেসব ভিডিও দেখি তাতে যে সমস্ত জাকজমক থাকে টা হয় তাদের গহনায় নয়তো তাদের পোশাক আসাকে, বিয়ে বাড়িতে আমন্ত্রিত অথিতিদের নিয়ে তেমন বিশেষ ভাবতে হয়ত দেখা যায়না তাদের নিয়ে এত জাকজমক পূর্ণ হয়ত কেউই ভাবেনা, খুব বেশি হলে জাকজমক পূর্ণ মেনু দেখা গেছে কিন্তু এই ভারতীয় পরিবার এবার অতিথি দের সেবা করলেন শোনা দিয়ে।

ময়ুরপঙ্খী সোনার থালায় খাবার পরিবেশন করলেন, তবে শুধু মাত্র বিশেষ অতিথিদের নয় বিয়ে বাড়িতে হাজির প্রত্যেকের জন্যই ছিল এই সোনায় মোরা আথিতিয়তা।
ভারতীয় এক বিয়েবাড়িতে খাওয়ালেন সোনার ময়ুরপঙ্খী থালায়, বিস্মিত সকলে



বিয়েবাড়িতে হাজির এক যুবকই সেই রাজকিয় অতিথি সেবার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সেই ভিডিও এখনও অবধি ৩০ হাজারের ও বেশি মানুষ দেখেছেন। সব মিলিয়ে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।







