নজরবন্দি ব্যুরোঃ যখন রাজ্যের মন্ত্রী ও শাসকদলের নেতাদের টিকা গ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠছে ঠিক তখনই দলকে অস্বস্তিতে ফেললেন, ব্যারাকপুর বিজেপি বিধায়ক শীলভদ্র দত্ত। এদিন সোশ্যাল সাইটে ভাইরাল হয় সেই ছবি। তাতে তাঁকে টিকা নিতে দেখা যাচ্ছে। যা নিয়ে মুখ খুলতে চায়নি তৃণমূল – বিজেপি উভয়ই।
আরও পড়ুনঃ তিন মাস ধরে ভাইরাসের ভয়ে এয়ারপোর্টেই লুকিয়ে রইলেন এই ব্যক্তি!
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে শীলভদ্রবাবুর একটি ছবি। তাতে দেখা করোনার টিকা নিতে দেখা যাচ্ছে তাঁকে। ছবিটি বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের বলে জানা গিয়েছে। ওই হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য তিনি। শনিবার করোনা টিকাকরণ অভিযান শুরুর দিন টিকা নিয়ে বিতর্ক শুরু করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এরপর একে একে শাসকদলের নেতাদের নাম জানা যায় যারা প্রথম দিনই করোনাযোদ্ধাদের বঞ্চিত করে টিকা নিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে বারাকপুরের পুর প্রশাসক তথা তৃণমূল নেতা উত্তম দাসেরও। তবে এবিষয়ে বিধায়ক শীলভদ্র কিছু বলতে চাননি। ওদিকে শাসকদলের নেতা-বিধায়কদের টিকা গ্রহণের খবরে তৃণমূলকে ‘ভ্যাকসিন চোর’ বলে আক্রমণ করেন বিজেপি বিধায়ক শীলভদ্র দত্ত। গত ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শীলভদ্র দত্ত। তবে এখনও পর্যন্ত বিধায়ক পদে ইস্তফা দেননি তিনি।



