তিন মাস ধরে ভাইরাসের ভয়ে এয়ারপোর্টেই লুকিয়ে রইলেন এই ব্যক্তি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই প্রতিবেদনে শুরু করার আগে একটি সিনেমা নিয়ে বক্তব্য শুরু করি। ২০০৪ সালের সিনেমা ‘দ্য টার্মিনাল’-এ টম হ্যাঙ্কস কয়েক মাস ধরে জেএফকে বিমানবন্দরের মধ্যেই বাস করত। কারণ তাকে শহরে অস্থায়ী ভাবেও বাস করার অনুমতি দেয়নি।প্রায় একই ঘটনা সেই সিনেমার মতো আবারও ঘটল।

আরও পড়ুন: কোভিশিল্ডের ২০ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশে পাঠাবে ভারত!

লস অ্যাঞ্জেলেসের ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে তিনমাসেরও বেশি সময় ধরে ওই এয়ারপোর্টের ভিতরেই বাস করত ক্যালিফোর্নিয়ার ৩৬ বছরের আদিত্য সিং। গত বছরের ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেস-এর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই ব্যক্তি। প্লেনে চড়ার কথা থাকলেও করোনার ভয়ে আর তিনি প্লেনে চাপতে পারেননি এবং ফিরেও যাননি। করোনার ভয়ে দীর্ঘ ৩ মাস ধরে সে ছিল বিমানবন্দরের সংরক্ষিত এলাকাতেই।

তিন মাস ধরে ভাইরাসের ভয়ে এয়ারপোর্টেই লুকিয়ে রইলেন এই ব্যক্তি, আদিত্য সিং নামে ওই ব্যক্তি জানিয়েছেন, টার্মিনাল ৩ এর এক আধিকারিকের ব্যাজ তিনি কপালজোরে পেয়ে যান এবং সেটি দিয়েই এয়ারপোর্টের মধ্যে থাকতে শুরু করেন।১৬ জানুয়ারি অবধি নিশ্চিন্তে কাটানোর পর অবশেষে দুই কর্মচারী তাঁকে সনাক্ত করে। তখন প্রকাশ্যে আসে গোটা ঘটনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর