নজরবন্দি ব্যুরো: গোটা ভারতবর্ষে জুড়ে টিকাকরন শুরু হয়েছে।টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। এসব স্বাস্থ্যকর্মীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা দেওয়া হচ্ছে। এবার ভারতও বাংলাদেশকে টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত ২০ জানুয়ারি কোভিশিল্ডের ২০ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশে পাঠাবে।
আরও পড়ুন: ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’, ভোটের আগে ঘোষণা কেন্দ্রের


সূত্রের খবর, ভারতীয় হাই কমিশনের তরফে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে একটি চিঠি লিখে জানানো হয়েছে, ভারত থেকে সেরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা ভ্যাকসিন ২০ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মন্ত্রকের অধীনস্থ হেলথ সার্ভিসেস ডিভিশনের তরফে ড্রাগ রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ডিজিডিএকে ভ্যাকসিন সংরক্ষণের দিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা ট্রিবিউন আরও জানিয়েছে, ডিজিএইচএস সুবিধার মধ্যে রাখা হবে এই ভ্যাকসিন। এর মধ্যেই বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, ভ্যাকসিন রাখার জন্য অতিরিক্ত জায়গা ইউনাইটেড নেশন্স চিলড্রেন ফান্ড বা ইউনিসেফের তরফে দেওয়া হবে।
কোভিশিল্ডের ২০ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশে পাঠাবে ভারত, প্রসঙ্গত, বাংলাদেশ ৮ জানুয়ারি ভারত থেকে কোভিশিল্ডের ৩ কোটি ডোজ নেওয়ার কথা জানায়। ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ডিজিডিএ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ভ্যাকসিন আমদানি ও বন্টনের দায়িত্ব দিয়েছে। প্রথম ছয় মাসে প্রতি মাসে ভারত থেকে ৫০ লাখ ডোজ নেবে বেক্সিমকো,ঢাকা ট্রিবিউনএমনটাই জানিয়েছে।









