২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’, ভোটের আগে ঘোষণা কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’, সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। এদিকে তাকে ঘিরে কেন্দ্র রাজ্যের সংঘাত তুঙ্গে উঠেছে। রীতিমতো প্রতিযোগিতা চলছে। এরই মাঝে নেতাজিকে নিয়ে বড় ঘোষণার পথে হাঁটল কেন্দ্র। এবার থেকে প্রতি বছর দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করবে মোদি সরকার। উল্লেখ্য, ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার তারই পাল্টা দিল কেন্দ্র।

আরও পড়ুন: নজরে একুশ, আজ পুরুলিয়ায় মমতা, পাল্টা খেজুরিতে সভা শুভেন্দুর

মঙ্গলবার এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, নেতাজির অদম্য সংকল্প ও দেশের নিঃস্বার্থ সেবার আদর্শকে সম্মান জানাতে আগামী ২৩ জানুয়ারি দিনটিকে দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। বাঙালি অন্যতম আবেগ হলেন নেতাজি। এদিকে বাঙালি মন পেতে তথা একুশের ভোটে নিজেদের জয়ের পথকে মসৃণ করতে নেতাজিকে হাতিয়ার করতে উদ্যোগী কেন্দ্র। ফলে তাঁর জন্মদিনে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। যদিও পাল্টা কমিটি গঠন করে রাজ্য সরকারও দিনটিকে মহা আড়ম্বরে পালন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’, এছাড়া কেন্দ্রের তরফ থেকে সারা বছর ধরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বসু পরিবারের সদস্যদের পাশাপাশি নেতাজিকন্যা অনিতা বসু পাফকেও রাখা হয়েছে। এছাড়া শোনা যাচ্ছে নেতাজির জন্মদিন উপলক্ষে বঙ্গে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত