পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

Binay Tamang: কেন্দ্রে আবার বিজেপি সরকার গঠন করতে চলেছে। আর আমার আশা, ২০২৬এ পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। গত নভেম্বরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর স‌ঙ্গে দিল্লি গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পাহাড়ের নেতা বিনয় তামাং। কিন্তু পাঁচ মাসের মধ্যেই কংগ্রেসের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে দিলেন তিনি। উল্টে সমর্থন জানিয়ে বসলেন বিজেপিকে। দার্জিলিঙে ভোটগ্রহণ শুক্রবার। আর মঙ্গলবার ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এবারের লোকসভা ভোটে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকেই সমর্থন করছেন।

আরও পড়ুন: কমিশনের সতর্কবার্তাকে থোরাই কেয়ার! ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের

tamang1

পাহাড়বাসী, সমতল ও ডুয়ার্সবাসীর কাছে তাঁর আবেদন, রাজু বিস্তাকে জয়ী করুন। তবে কংগ্রেস ছাড়ছেন, এমন কথা বলেননি একবারও। ভিডিও বার্তায় তাঁর বক্তব্য, ”পাহাড়, সমতল, ডুয়ার্সবাসীর কাছে আমার আবেদন, আপনারা আগামী শুক্রবার ভোট দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিস্তাকে।

কারণ, কেন্দ্রে আবার বিজেপি সরকার গঠন করতে চলেছে। আর আমার আশা, ২০২৬এ পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসবে। তাই বিজেপিকেই ভোট দিন। আমাদের সমস্যার সমাধান করতে পারবে ভারতীয় জনতা পার্টি।”

পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

raju 1

উল্লেখ্য, গোর্খা জনমুক্তি মোর্চা অনেক দিন হল খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। বিনয় তাঁর গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেন। তার পর সোমবার রাতে এক প্রস্ত ভার্চুয়াল বৈঠকে কোর কমিটি তাঁকে দায়িত্ব দেয় সিদ্ধান্ত নেওয়ার। বিনয়ের কথায়, ‘‘সংগঠনের নেতারা আমার উপর দায়িত্ব ন্যস্ত করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, তৃণমূল ছাড়া যাকে খুশি সমর্থন করা যেতে পারে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত