Vikram Gokhale Death: বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত বিক্রম গোখলে। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮২ বছর। হিন্দি ও মারাঠি সিনেমার পরিচিত নাম বিক্রম গোখলে। একাধিক হিন্দি সিনেমায় জাঁকিয়ে অভিনয় করেছেন তিনি। জানা যাচ্ছে, গত সপ্তাহেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। বলিউডে শোকের ছায়া।

আরও পড়ুনঃ Bipasha Basu: বিপাশার কন্যার মত মিষ্টি বাচ্চা চাই ? সন্তান তৈরির রেসিপি শেয়ার করলেন অভিনেত্রী

নিউজ এজেন্সি পিটিআই এই নিয়ে টুইট করে, ‘পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে বিক্রম গোখলেকে ভর্তি করা হয়েছে কিছুদিন আগে।’ সেই বুলেটিন অনুসারে তাঁর শরীরের অবস্থা বেশ কয়েকদিন ধরে ছিল আশঙ্কাজনক। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই খবরকে ভুয়ো বলে দাবি করেছিলেন অভিনেতার পরিবার। পরে চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। কিন্তু শনিবার জীবনযুদ্ধ শেষ হল অভিনেতার।

বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা 
বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা

২০১৬ সালেই মারাঠি থিয়েটার থেকে সরে গিয়েছিলেন দীননাথ, ক্রমাগত গলার সমস্যার কারণে। এবারে হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় কিছুটা উন্নতিও হয়েছিল স্বাস্থ্যের। তবে ফের অবস্থা জটিল হয়েছিল। পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে গত ১৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত অভিনেতা।

১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল তাঁর প্রথম ছবি। হম দিল চুকে সনম’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। খুদা গওয়া, অগ্নিপথের মতো হিন্দি ছবিতে কাজ করেছেন।

বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা 

বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা 
বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা

২০১০ সালে জাতীয় পুরস্কার পান মারাঠি সিনেমা অনুমতির জন্য।হে রাম’, ‘ভুল ভুলাইয়া’, ‘ট্র্যাফিক’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’ প্রভৃতি বহু ছবিতে অভিনয় করেন। মারাঠি নাটকেও তিনি ছিলেন জনপ্রিয় মুখ। তাঁকে শেষ দেখা গিয়েছে শিল্পা শেট্টির নিকাম্মা-তে চলতি বছরের জুন মাসে। দক্ষ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় সিনেমায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর