Bipasha Basu: বিপাশার কন্যার মত মিষ্টি বাচ্চা চাই ? সন্তান তৈরির রেসিপি শেয়ার করলেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১২ ই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। আর সেই দিনই ফুটফুটে কন্যার নাম রেখেছিলেন ‘দেবী’। আর এবার মেয়ের এক ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বিপাশা ও করণ। একরত্তিকে কোলে আগলে করণ। তবে দেবীর মুখ ঢাকা সাদা হৃদয়ের ইমোজি দিয়ে। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে কন্যার ছবি শেয়ার করে বিপাশা জানিয়েছেন কীভাবে মিষ্টি সন্তান তৈরি হয়? কী সেই রেসিপি?

আরও পড়ুনঃ ‘দৃশ্যম ২’-এর জ্বরে কাঁপছে গোটা বলিউড, এক সপ্তাহে ছুঁল ১০০ কোটির মাত্রা

বিপাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “সুইট বেবি অ্যাঞ্জেল তৈরির রেসিপি কী দেখুন।” তারপর ১, ২ লিখে তালিকা তৈরি করেছেন বিপাশা, “১. কোয়ার্টার কাপ তুমি। ২. কোয়ার্টার কাপ আমি। ৩. অর্ধেক কাপ মায়ের ভালবাসা এবং আশীর্বাদ। ৪. টপিংয়ে জাদু এবং অসাধারণত্ব। ৫. রামধনু এসেন্স, অ্যাঞ্জেল ডাস্ট এবং ইউনিকর্ন স্পার্কেল ৩ বিন্দু। ৬. কিউটনেস এবং ইয়াম্মিনেস স্বাদ অনুযায়ী।”

বিপাশার কন্যার মত মিষ্টি বাচ্চা চাই ? সন্তান তৈরির রেসিপি শেয়ার করলেন অভিনেত্রী
বিপাশার কন্যার মত মিষ্টি বাচ্চা চাই ? সন্তান তৈরির রেসিপি শেয়ার করলেন অভিনেত্রী

এ ভাবেই পৃথিবীর আলো দেখেছে তাঁদের দেবী, বুঝিয়ে দিলেন নতুন মাম্মি বিপাশা। ৪৩ বছরে প্রথম সন্তানের মা হন অভিনেত্রী। পরিবারে নতুন অতিথি আসার খবরের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। আলিয়া ও রণবীরের মেয়ের জন্ম হয়। তার এক সপ্তাহের মধ্যেই বিপাশা ও করণের মেয়ের জন্ম হল।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

বিপাশার কন্যার মত মিষ্টি বাচ্চা চাই ? কি সেই রেসিপি ? 

bipasa 2গত আগস্ট মাসে বিপাশা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। তার পর থেকেই নানা ছবি ও ভিডিও পোস্ট করেছেন বঙ্গতনয়া। গর্ভবতী অবস্থায় নিজের জীবনের যাবতীয় খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিপাশা। আর এবার তাঁর অনুরাগীদের জন্য শেয়ার করলেন কিভাবে মিষ্টি সন্তান তরি করা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন