নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরে বক্স অফিসে লাগামহীন ঘোড়া ছোটাচ্ছে ‘দৃশ্যম ২’। প্রথম সপ্তাহেই ১০০ কোটির লক্ষ্য মাত্রা ছুঁল অভিষেক পাঠকের ‘দৃশ্যম ২’। তবে আভাস মিলেছিল আগেই, অজয় দেবগনের বীর বিক্রমের সামনে ফিকে হয়ে যাবে বলিউডের বাকি সিনেমাগুলি। বাণিজ্যসফল ছবি কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’-এর প্রথম সপ্তাহের আয়কেও পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা। এমনকি ‘দৃশ্যম ৩’-এর প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুনঃ চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট ,মমতা ছত্রছায়ায় একমঞ্চে শাহরুখ-সৌরভ


প্রথম থেকেই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে ‘দৃশ্যম ২’। সাত দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে অজয় দেবগনের এই ছবি। মাত্র সাত দিনের মাথায় ১০৪ কোটির অঙ্ক ছুঁয়েছে। করোনা অতিমারির পরবর্তী সময় মুক্তি পাওয়া হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ কেও ফু তে উড়িয়েছে এই সাসপেন্স থ্রিলার।
জীতু জোসেফ ২০১৩ সালে তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। সেখান থেকে অনুপ্রানিত হয়ে ২০১৫ সালে হিন্দি রূপান্তর তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই সময়ে ওই রকম একটা টানটান থ্রিলার দেখে টঙ্ক নড়েছিল দর্শকের । সেই ছবির সিক্যুয়েল ‘দৃশ্যম ২’ মালয়ালমে ইতিমধ্যেই অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। কিন্তু তাতে কী! এ বার সেই সিনেমার হিন্দিতে সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনার বাঁধ ভেঙ্গেছে।

দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ কোটির এলিট ক্লাবে ঢুকে পড়েছে অজয় দেবগণ, শ্রেয়া শিরিন, তাবু, অক্ষয় খান্না অভিনীত এই ছবি। পরিচালক অভিষেক পাঠকের এই ছবি সাত নম্বর দিনে ব্যবসা করেছে ৮.৬২ কোটির, এর জেরে ছবির সাত দিনের মোট কালেকশন দাঁড়িয়েছে ১০৪.৬৬ কোটি টাকা।


শুক্রবার- ১৫.৩৮ কোটি
শনিবার- ২১.৫৯ কোটি
রবিবার- ২৭.১৭ কোটি
সোমবার- ১১.৮৭ কোটি
মঙ্গলবার- ১০.৪৮
বুধবার- ০৯.৫৫ কোটি
বৃহস্পতিবার- ০৮.৬২ কোটি
‘দৃশ্যম ২’-এর জ্বরে কাঁপছে গোটা বলিউড, বক্স অফিসে রমরমা বাজার
এই কালেকশনই ইঙ্গিত করছে, ‘দৃশ্যম ২’ কার্যত বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে। সাত বছর আগে বিজয়ের বড় মেয়ের হাতে খুন হয় আইজি মীরা দেশমুখ (তাবু)-এর ছেলে। পুরোনো সেই কেসের তদন্তে ফের নামে গোয়া পুলিশ। এবার দায়িত্বে নতুন আইজি, অক্ষয় খান্না। তবে কি এবার পুলিশের হাতে ধরা পড়ে যাবে বিজয়ের পরিবার? নাকি ক্লাস ফোর ফেল কেবল অপারেটরের বুদ্ধির সামনে ফের একবার মাথা নোয়াবে গোয়া পুলিশ? কোন পথে খুলবে রহস্যের জট?








