আগামী জুলাই এর মধ্যে ২৫ কোটি দেশবাসীর জন্য ভ্যাকসিন,আশার কথা স্বাস্থ্য মন্ত্রকের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী জুলাই এর মধ্যে ২৫ কোটি দেশবাসীর জন্য ভ্যাকসিন, করোনা টিকা নিয়ে আশার কথা আগেই শুনেছেন দেশের মানুষ তবে এখনও বাজারে আসেনি। দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। আনলক পর্যায়ে বাগে আসছে না সংক্রমণ। এখনও অব্যাহত করোনায় মৃত্যু। এমন পরিস্থিতিতে কবে করোনার ভ্যাকসিন হাতে পাবে ভারত, সেই উত্তরেরই অপেক্ষায় দেশবাসী। রাশিয়া ইতিমধ্যেই ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে বলে দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পঙ্গু করছে রাজ্য সরকার! ফের আক্রমণ ধনখড়ের।

অক্সফোর্ডের তরফে শনিবারই বলা হয়েছিল বছর শেষেই হয়তো ব্রিটেন হাতে পারে কোভিডের টিকা । ভারতবাসীকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, এবছর টিকা হাতে আসার সম্ভাবনা নেই। অর্থাৎ ২০২০ সালে কোভিডবিধি মেনে জীবনযাপন ছাড়া কোনও উপায় নেই। তবে ভ্যাকসিন হাতে এলেই যে তা কয়েক দিনের মধ্যেই প্রত্যেকে পেয়ে যাবেন, তেমনটাও যে নয়, সেটাই এবার স্পষ্ট করে দিলেন হর্ষ বর্ধন।রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ৪০০ থেকে ৫০০ মিলিয়ন অর্থাৎ ৪০ থেকে ৫০ কোটি ভ্যাকসিনের ডোজ পাবে কেন্দ্র।

আর তাতেই ১৩০ কোটির মধ্যে ২৫ কোটি মানুষের করোনার টিকাকরণ সম্পন্ন হবে।তিনি আরও জানান, ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কাদের এই ভ্যাকসিন আগে দেওয়া হবে, অক্টোবরের মধ্যে তার তালিকা কেন্দ্রের কাছে পাঠাতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাপ্তাহিক অনুষ্ঠান সানডে সংবাদ-এ হর্ষ বর্ধন বলেন, “ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে করোনা যোদ্ধাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

ডাক্তার-স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, আশাকর্মী-সহ যাঁরা করোনা পরিস্থিতিতে লড়াই করে চলেছেন, তাঁদেরই আগে টিকাকরণের ব্যবস্থা করা হবে। ভ্যাকসিন প্রস্তুতির ক্ষেত্রে প্রত্যেকটি সংস্থাকে পূর্ণ সাহায্য করবে কেন্দ্র।”দেশে মূলত তিনটি ভ্যাকসিনের কাজ চলছে। যার মধ্যে কোভিশিল্ড মানব ট্রায়ালের ফেজ ২ ও ফেজ ৩-এর মধ্যে রয়েছে। এর আগে সেরাম ইনস্টিটিউটের তরফে আদার পুনাওয়ালা প্রশ্ন তুলেছিলেন, ভারত কি এক বছরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডোজের ব্যবস্থা করতে পারবে?

আগামী জুলাই এর মধ্যে ২৫ কোটি দেশবাসীর জন্য ভ্যাকসিন, কারণ প্রতি মাসে ৩০ কোটি ডোজ এলে তবেই ভারতে প্রত্যেককে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। এবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানা গেল, জুলাইয়ের মধ্যে ২৫ কোটির বেশি মানুষের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই। তবে সফলতা পাওয়া গেলে আগামী দিন উত্পাদন দ্বিগুণ করা হবে বলেও সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর