নজরবন্দি ব্যুরোঃ জুলাইতে ২৫ কোটি ভারতীয় পাবেন ভ্যাকসিন! করোনাভাইরাসের ফলে নাজেহাল গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে দরকার ভ্যাকসিন। আর এবার ভ্যাকসিন নিয়ে তৎপরতা শুরু করল কেন্দ্রীয় সরকার। বিশ্ব জুড়ে দ্রুতগতিতে এগোচ্ছে কোভিড-১৯ (Covid-19) প্রতিষেধক তৈরির কাজ। পরিস্থিতি বিবেচনা করেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভ্যাকসিনের মজুত ক্ষমতা এবং রক্ষণাবেক্ষণের জন্য দৃঢ় পরিকল্পনা তৈরির পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কবে ভ্যাকসিন দেওয়া হবে ভারতবাসীকে।
আরও পড়ুনঃ স্কুল খোলার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্র, দেখে নিন নিয়ম।


এক বার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পেয়ে গেলেই যাতে তা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও সুষ্ঠু ভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিকে চিঠি দিয়ে পরিকল্পনা তৈরির কথা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের সেই চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি প্রতিরোধের জন্য কার্যকরী পদ্ধতিটি হল টিকাকরণ।
প্রতিষেধকের সংরক্ষণ এবং কোল্ড চেনের মাধ্যমে তা যথাযথ বণ্টনের জন্য একটি শক্তিশালী প্রক্রিয়ার দরকার। দৃঢ় পরিকল্পনার মাধ্যমে বিষয়গুলিকে নিশ্চিত করা আবশ্যক।করোনাভাইরাসের প্রতিষেধক বাজারে আসার পর তা কী ভাবে বিতরণ করা হবে, সে বিষয়ে রূপরেখা তৈরির উদ্যোগ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ব্য়াপারে রাজ্যগুলির সঙ্গেও প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
রাজ্যগুলির সঙ্গে আলোচনায় অন্যতম বিষয়গুলির মধ্যে রয়েছে, করোনা ভ্যাকসিন বাজারে এলে তা কাদের আগে দেওয়া হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত হয়েছে বিশষজ্ঞ কমিটি। ভ্যাকসিন নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি অনেক আগেই জানিয়ে দিয়েছে। কোন রাজ্যে আলাদা করে ভ্যাকসিন সংগ্রহের প্রয়োজন নেই; যা করা হবে কেন্দ্রীয় ভাবেই করা হবে। স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রপতি অশ্বিনী কুমার চৌবে সংসদে জানিয়েছেন, সেই পদ্ধতি অবলম্বন করেই পঁচিশ হাজার কোল্ড চেইনের মাধ্যমে দেশের প্রায় প্রতিটি জায়গায় করোনা ভ্যাকসিন পৌছবে।


উল্লেখ্য, কেন্দ্র মূলত ৩ টি ভ্যাকসিনের অপর নির্ভর করছে। ১) দেশিয় টিকা কোভ্যাক্সিন ২) অক্সফোর্ডের টিকা কোভিসিল্ড এবং ৩) রাশিয়ার টিকা স্পুটনিক ভি। জানা গিয়েছে ৩ টি টিকাই চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে রয়েছে। প্রথম দুই ধাপ ট্রায়াল এই তিনটি টিকা সাফল্যের সাথে উতরে গিয়েছে। এখন আশা করা হচ্ছে বছর শেষের আগেই এর মধ্যে অন্তত একটি টিকার চূড়ান্ত পর্যায়ের ফলাফল সামনে আসবে। আর ফল আশাপ্রদ হলে সময় নষ্ট না করে তা পৌঁছে দেওয়া হবে ভারতের প্রতিটি কোনায়।
জুলাইতে ২৫ কোটি ভারতীয় পাবেন ভ্যাকসিন! আজ স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসের মধ্যে ২৫ কোটি ভারতবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে। যাদের এই মুহুর্তে ভ্যাকসিন সবথেকে প্রয়োজন। এরপর ধাপে ধাপে প্রত্যেক ভারতীয়র ভ্যাকসিনেশন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, হর্ষ বর্ধন কদিন আগে জানিয়েছিলেন, ভ্যাকসিন বাজারে এলে তিনি প্রথম ডোজ নেবেন জনগণকে আশঙ্কা মুক্ত করার জন্যে। আজ তিনি বলেন, তিনি বলেন, “মোটামুটি আমাদের অনুমান ও লক্ষ্য হল, ২০২১ সাালের জুলাইয়ের মধ্যে ৪০০-৫০০ মিলিয়ন ডোজ পাওয়া এবং সেটি ব্যবহার করা। যা প্রায় ২২-২৫ কোটি মানুষকে দেওয়া হবে।”
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



