নজরবন্দি ব্যুরো: স্কুল খোলার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্র, অনুমতি মিলেছে স্কুল কলেজ খোলার জন্য আনলক পর্ব ৫ এ। স্কুল ও কলেজ ধীরে ধীরে খুলতে পারা যাবে ১৫ ই অক্টোবর এর পর থেকে। তবে এবার থেকে শুধু স্কুল-কলেজ নয় খুলবে অন্যান্য শিক্ষা কেন্দ্র গুলি ও। তবে এই সিদ্ধান্ত কেন্দ্রের হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি।
আরও পড়ুনঃ দিল্লিতে জঙ্গি হামলার পরিকল্পনা! দিল্লি পুলিশের জালে ৪ কাশ্মীরি যুবক


কেন্দ্রশাসিত অঞ্চল গুলির বা রাজ্যের স্কুলগুলি খোলা যাবে কিনা , বা সেরকম পরিস্থিতির রয়েছে কিনা সেই শেষ সিদ্ধান্ত স্থানীয় স্তরেই নেওয়া হবে।নিজস্ব এসওপি তৈরি করতে হবে কনটেইনমেন্ট জোন এর বাইরে খোলার অনুমতি পাওয়া শিক্ষা কেন্দ্র গুলি কে।
অর্থাৎ এই শিক্ষা কেন্দ্রগুলি আগামী দিনে কিভাবে ক্লাস চালাতে চায় , তার জন্য তৈরি করতে হবে একটি নির্দেশিকা। সেখানে পারিপার্শ্বিক পরিস্থিতির কথা অবশ্যই রাখতে হবে নজরে।এছাড়াও, শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত আধিকারিকরা সিদ্ধান্ত নেবে শিক্ষা কেন্দ্র গুলি কতক্ষণ খোলা থাকবে।
শিক্ষা কেন্দ্র খুলতে পারে বিজ্ঞান প্রযুক্তির স্নাতকোত্তর বা পিএইচডি এর ল্যাবরটরি র প্রয়োজনীয় কাজের জন্য। তার জন্য কেন্দ্র গুলি কতটা প্রস্তুত, সেটির সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। একই সঙ্গে শিক্ষা কেন্দ্র গুলি কতক্ষণ খোলা থাকবে তার সিদ্ধান্ত নিতে পারবে তারাই।


তবে এরপর ও বেশি গুরুত্ব দেওয়া হবে অনলাইন ক্লাস এর ওপর, তার সঙ্গে থাকবে ডিস্টেন্স লার্নিং এর ওপর বেশি অগ্রাধিকার।
স্কুল খোলার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্র, অন্যদিকে পড়ুয়াদের স্কুলে আসতে হবে অভিভাবকের অনুমতি চিঠি নিয়ে। তবে পুরুয়া ও তাদের অভিভাবকরা যদি স্কুলে পাঠাতে না চান, তাহলে চালিয়ে যেতে হবে অনলাইন ক্লাস ই।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



