কাবুলে মার্কিন ড্রোন হামলার বলি সাধারন মানুষ, অক্ষত ছিল জঙ্গিরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত আগস্ট মাসের ২৬ তারিখ কাবুল বিমাবন্দরের বাইরে এক ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় জেহাদিরা। যারফলে ঘটনা স্থলেই প্রান হারায় ১৮৩ জন, যাদের মধ্যে ছিলেন ১৩ জন মার্কিন সেনা কর্মী। এই হামলার বদলা নিতেই চব্বিশ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

আর পড়ুনঃ তালিব সরকার কে মোটা অঙ্কের অর্থ সাহায্য চীনের

- Advertisement -

আফগান প্রদেশের বেশ কয়েকটি শহরে ড্রোন অভিযান চালায় বাইডেন সরকার। তারপর আমেরিকার তরফ থেকে দাবি করা হয়, তাদের চালানো ড্রোন হামলায় নিহত হয়েছে বেশকিছু আইএস জঙ্গি। সেই মুহূর্তে সকলের নজর বাইডেনের দেশের উপর থাকলেও বর্তমানে সেই ড্রোন হামলায় জঙ্গি নিহতের ঘটনা কে নাকোচ করে দিয়েছে একাধিক আন্তর্জাতিক সংস্থা।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে চালানো সেই ড্রোন হামলায় আদৌ কোনও ক্ষতি হয়নি আইএস-কে জঙ্গিদের। বরং সেই নাকি প্রান হারিয়েছে বেশ কয়েকজন ত্রাণ কর্মী। সেইসঙ্গে মৃত ব্যক্তিদের হাতে নাকি জলের পাউচ পাওয়া গিয়েছিল।

কাবুলে মার্কিন ড্রোন হামলার বলি সাধারন মানুষ, অক্ষত ছিল জঙ্গিরা!

কাবুলে মার্কিন ড্রোন হামলার বলি সাধারন মানুষ, অক্ষত ছিল জঙ্গিরা!

সেইসঙ্গে আফগান প্রদেশ ছাড়ার আগে মার্কিন সেনার তরফ থেকে যে অ্যাসল্ট চালানো হয়েছিল তাতে ও নাকি মৃত্যু হয়েছিল অন্তত ১০ জনের। যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল বলে জানা গিয়েছে।বর্তমানে এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসতেই কার্যত বেকায়দায় বাইডেন সরকার।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর