নজরবন্দি ব্যুরোঃ আবারও চর্চায় ঋষভ পন্থ ও উর্বশী রওতেলা। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ভারতীয় দলের উইকেট রক্ষক পান্থ। এদিকে উর্বষীর পোস্টে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন। দুইয়ে দুইয়ে চার করতে কারও অসুবিধা হয় না। টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন উর্বশী। তা ঋষভের টানে, না কি অন্য কিছুর জন্য? এই নিয়ে কম প্রশ্ন ওঠেনি। আবারও পান্থের বিপদের দিনে সেই বিতর্ক মাথাচাড়া দিল।
আরও পড়ুনঃজ্বলন্ত গাড়ির কাঁচ ভেঙে বের হন, হাসপাতালে ভর্তি ঋষভ পান্থ
দুর্ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের কোনও অনুষ্ঠানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “প্রার্থনা করছি।” সঙ্গে আবার সাদা পায়রা এবং সাদা হার্টের স্টিকার। সাদা শান্তির প্রতীক একথা সকলের জানা। তাহলে কি ঋষভের সুস্থতার উদ্দেশ্যে এই বার্তা উড়িয়ে দিলেন অভিনেত্রী?
মধ্যরাতে হায়দরাবাদে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উর্বশী। সেখানেই দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীর প্রশংসায় মুগ্ধ হন অভিনেত্রী। তারপর আচমকাই ঋষভের এই দুর্ঘটনার খবর আসে। তাঁর কোন প্রভাব কি পড়েছে অভিনেত্রীর মধ্যে? উর্বশী নিশ্চয়ই উদ্বিগ্নতার মুহূর্তে এই পোষ্ট করেন। তবে ঋষভের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই এখনও বলেননি উর্বশী।
ভয়াবহ দুর্ঘটনার মুখে ঋষভ, উর্বশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আবারও জল্পনা
মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন ভারতীয় ক্রিকেটার। পন্থের শারীরিক অবস্থা নিয়ে সকলের মতোই উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পন্থের চিকিৎসার জন্য সব ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের। তাঁর দফতর থেকে জানানো হয়েছে, পন্থের জন্য সেরা চিকিৎসার সম্ভাব্য সব ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।



