Rishav Pant: জ্বলন্ত গাড়ির কাঁচ ভেঙে বের হন, হাসপাতালে ভর্তি ঋষভ পান্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ঋষভ পান্থ। এদিন সকালে উত্তরাখণ্ড থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু ডিভাইডারে ধাক্কা লেগে ঘটে বিরাট বিপত্তি। গাড়িতে আগুন লেগে যায়। জ্বলন্ত গাড়ির কাঁচ ভেঙে বের হন তিনি। গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ঋষভ পান্থ।

আরও পড়ুনঃ PM Narendra Modi: প্রয়াত প্রধানমন্ত্রীর মা, বঙ্গ সফরে আসা নিয়ে সংশয়

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৫ টা নাগাদ রুরকির কাছে মহম্মদপুর জাঠ এলাকায় ঘটে দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটিতে আগুন লেগে যায়। একেবারে গাড়ির সামনের কাঁচ ভেঙে বের হন তিনি। মাথা, কনুই সহ একাধিক জায়গায় চোট পান তিনি।পুলিশ সূত্রে খবর, ঋষভের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে দেহের একাধিক জায়গা পুড়ে গেছে। দুর্ঘটনার সময় একাই গাড়িতে ছিলেন তিনি। তাঁকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জ্বলন্ত গাড়ির কাঁচ ভেঙে বের হন, দেহের অর্ধেক অংশ জ্বলে গেছে ঋষভের

চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন ঋষভ। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েন৷ আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেকে তৈরি করতেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদানের কথা ছিল ঋষভের। সেকারণেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন৷

হাসপাতালে ভর্তি ঋষভ পান্থ, দেহের অর্ধেক অংশ জ্বলে গেছে ঋষভের

হাসপাতালে ভর্তি ঋষভ পান্থ, দেহের অর্ধেক অংশ জ্বলে গেছে ঋষভের

ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, ঋষভের চিকিৎসার জন্য সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। যদি কোথাও ঋষভকে নিয়ে যেতে হয়, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন