Urfi Javed: ‘‘এত ছোট পোশাক পরে কে রাস্তায় ঘোরে?” পুলিশের হাতে গ্রেফতার উরফি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাস্তায় প্রকাশ্যে ছোট পোশাক পরার জন্য এবার গ্রেফতার হলেন উরফি জাভেদ। সম্প্রতি প্রকাশ্যে আসে একটি ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে উরফিকে দুজন পুলিশ আধিকারিক গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এই ভিডিও সামনে আসা মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে যায় সমাজ মাধ্যম ঘিরে। তবে নিয়ে নামমাত্র পোশাক পরার কারনে উরফিকে হাজতবাস করতে হবে?

আরও পড়ুনঃ জন্মদিনে পাশে নেই স্বামী! ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন বলিউডে

একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উরফির এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে উরফি একটি কফি শপ থেকে বেরোচ্ছেন। ঠিক সেই সময় ওই খানে একটি পুলিশের ভ্যান আসে। সেই গাড়ি থেকে বেড়িয়ে আসে একজন পুরুষ এবং দুজন মহিলা পুলিশ আধিকারিক। এরপরেই ওই দুজন মহিলা পুলিশ আধিকারিক উরফির উদ্দেশ্যে যায়। এবং তার সাথে বেশ কিছু কথাবার্তা চালায়। এরপর তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

‘‘এত ছোট পোশাক পরে কে রাস্তায় ঘোরে?" এবার স্বল্পপোশাক পরে হাজতবাস উরফির
‘‘এত ছোট পোশাক পরে কে রাস্তায় ঘোরে?” এবার স্বল্পপোশাক পরে হাজতবাস উরফির

পুলিশ আধিকারিকরা জানায় তিনি এত ছোট ছোট পোশাক পরে রাস্তায় ঘোরেন বলেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। যদিও এই ঘটনাটি সত্য কিনা তা যাচাই করে দেখেনি নজরবন্দি। সমাজ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ায়, বেশ হুলুসথুলুস কাণ্ড বেঁধে যায়। অনেকে নেটিজেনদের মতে এই ভিডিওটি একটি প্রাঙ্ক বা রিল। উরফি প্রচারের আলোতে আসার জন্যই নাকি এমন কাণ্ড ঘটিয়েছে।

‘‘এত ছোট পোশাক পরে কে রাস্তায় ঘোরে?” এবার স্বল্পপোশাক পরে হাজতবাস উরফির

2 8

 

প্রসঙ্গত উল্লেখ্য, পুরো ভিডিওটি এমন ভাবে ক্যামেরা বন্দি করা হয়েছে যা দেখে অনেকাংশে সেটিকে ফেক মনে হচ্ছে। যদিও এই প্রথম নয়, পোশাকের জন্য বহুবার অভিনেত্রীকে পুলিশের দারস্ত হতে হয়েছে। এর আগে অনেকেই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর