জন্মদিনে পাশে নেই স্বামী! ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন বলিউডে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য । অন-স্ক্রিন থেকে রেড-কার্পেট তিন দশক ধরে দর্শকদের মনে জয় করে এসেছেন তিনি। ১ নভেম্বর ছিল অভিনেত্রীর ৫০ জন্মদিন । তবে, আর পাঁচটা জন্মদিনের থেকে আলাদা এই জন্মদিন। নিশ্চয়ই ভাবছেন কেন? এ বছরের জন্মদিনে বচ্চন পরিবারের সঙ্গে ছিলেন না তিনি। এমনকী স্বামী অভিষেক বচ্চনও ঐশ্বর্যর পাশে ছিলেন না।

আরও পড়ুনঃ জন্মদিনে ভক্তদের ‘ডাঙ্কি’র টিজার উপহার দিলেন SRK, ছবিতে বাড়তি পাওনা ভিকি কৌশল

স্বামী পাশে না থাকলেও মেয়ে কিন্তু মায়ের হাত ছাড়েনি। মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গেই জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় নজর রেখে ঐশ্বর্যার জন্মদিনে অভিষেকের শুভেচ্ছাবার্তা খুঁজছিলেন অনেকেই। সমাজমাধ্যমের পাতায় স্ত্রীর একটি ছবি পোস্ট করেছিলেন বটে জুনিয়র বচ্চন। তবে, সেই ছবির বিবরণী একেবারে সাদামাটা।

10 1

স্রেফ ‘শুভ জন্মদিন’ বলেই দায় সেরেছেন অভিষেক। আর এই নিয়ে ঘটনায় বলিউডে গুঞ্জন শুরু হয়েছে, এই জুটিকে নিয়ে। তবে স্ত্রীর জন্মদিনে কেন তাঁর সঙ্গে নেই অভিষেক? তবে কি সত্যিই সংসার ভাঙছে অভিষেক-ঐশ্বর্যার? বছর কয়েকের প্রেমের পর ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্যা।

জন্মদিনে পাশে নেই স্বামী! ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন বলিউডে

9 1

১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা তিনি।এদিকে, অমিতাভ এবং জয়া কেউই তাঁদের বউমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। তাঁর জন্মদিন পালন হয়নি বচ্চন পরিবারে। কেবল অভিষেক বচ্চন শুভ জন্মদিন লিখে একটি পুরনো ছবি পোস্ট করে তাঁকে সোশ্যাল মিডিয়াতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে দুই দুই চার করে মনে কড়া হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি বিচ্ছেদ দেখবে বলিউড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর