সঙ্কটের মুখে উচ্চ-প্রাথমিকে নিয়োগ, ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সঙ্কটের মুখে উচ্চ-প্রাথমিকে নিয়োগ, ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলাতেই রায় শোনান বিচারপতি। রাজ্য সরকার কে নির্দেশ দেন ২০২১ সালের ৪ জানুয়ারি থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ জাল ভ্যাকসিন তৈরি থেকে তা মোটা টাকায় বিক্রি, দেবাঞ্জনের কাণ্ডে তাজ্জব তদন্তকারীরা।

সেইমত যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হয় ৪ জানুয়ারি থেকে। গত শনিবার, ১৯ জুন বিজ্ঞপ্তি জারি করে ইন্টারভিউ তালিকা প্রকাশের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেইমত ২১ জুন ২০২১, উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। গত বছরের ১১ই ডিসেম্বর স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে হওয়া মামলায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। নিয়োগে বেনিয়ম, অযোগ্যদের সুযোগ দিয়ে যোগ্যদের বাতিল ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ।

সেই মামলাতেই রায় শোনান বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।। রাজ্য সরকার কে নির্দেশ দেন ৪ জানুয়ারি ২০২১ থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। এবং ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে ১০ই জুনের মধ্যে। যদিও ১০ই জুন পেরিয়ে যাওয়ার ১১ দিন পরে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে চাকরিপ্রার্থীদের। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

২১ জুন প্রকাশিত হয়েছে ইন্টারভিউ লিস্ট। কিন্তু সেই লিস্ট ঘিরে আবার অসঙ্গতির অভিযোগ উঠেছে। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে কারচুপির কথা উল্লেখ করে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, প্রকাশিত তালিকা সম্পুর্ণ বেআইনি। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে নির্দেশিকা দিয়েছিলেন তা মানেনি কমিশন। বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন, নামের তালিকা প্রকাশ করার পাশাপাশি প্রাপ্ত নাম্বার উল্লেখ করতে হবে। কিন্তু তা করেনি কমিশন। যা স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগ মুক্ত নয়।

সঙ্কটের মুখে উচ্চ-প্রাথমিকে নিয়োগ, কারন আজ ফের মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ সেই একই। নামের তালিকার সাথে কেন প্রাপ্ত নাম্বার প্রকাশ করা হয়নি! স্বচ্ছতা কোথায়। এই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার অর্থাৎ ২৭ জুন ২০২১ তারিখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর