UP Election 2022: তিন দিনে তিন জন, যোগীর মন্ত্রীসভা ভাঙনের মাস্টারমাইন্ড অখিলেশ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তরপ্রদেশের রাজনৈতিক উত্তাপ। তিন দিনে তিন জন, একের পর এক মন্ত্রীদের ইস্তফার জেরে ব্যাপক অস্বস্তিতে বিজেপি। তিন নম্বর মন্ত্রীর নাম ধরম সিং সাইনি। পাশাপাশি সময়ের সঙ্গে দুই নম্বর প্রেক্ষাপট মিলে যাচ্ছে বারবারই। ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই ধরম সিং সাইনির সঙ্গে ছবি শেয়ার করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।

আরও পড়ুনঃ UP Election 2022: উন্নাওকাণ্ডে নির্যাতিত মহিলার মা হবেন প্রার্থী, ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধীর

নির্বাচনের মুখে একের পর মন্ত্রীরা যোগী সরকারের কেবিনেট থেকে ইস্তফা দিচ্ছেন। মঙ্গলে স্বামী প্রসাদ মৌর্য, বুধে দারা সিং চৌহান এবং বৃহস্পতিতে ধরম সিং সাইনি। এর আগে সাহারানপুরের নাকুদ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এই ওবিসি নেতা।যদিও স্বামী প্রসাদ মৌর্যের দল পরিবর্তনের সঙ্গে জল্পনা ছিল এনাকে নিয়েও। কারণ ২০১৬ সালে স্বামীর সঙ্গেই বিএসপি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। এবারেও একইসঙ্গে বিজেপি ছাড়তে চলেছেন দুই নেতা।

যোগী আদিত্যনাথের কেবিনেট থেকে ইস্তফা দেওয়া তিন নম্বর মন্ত্রীকেও স্বাগত জানালেন অখিলেশ যাদব। শোনা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে একাধিক বিধায়ক সহযোগে শুক্রবারেই অখিলেশ যাদবের দলে যোগদান করতে চলেছেন এই তিন নেতা। আগামী দিনে প্রায় ১৩ জন প্রথম সারির বিজেপি নেতা এবং বিধায়করা দলবদল করতে চলেছেন একথা জানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

তিন দিনে তিন জন, শুক্রে সাইকেলে যোগ 

তিন দিনে তিন জন, শুক্রে সাইকেলে যোগ 
তিন দিনে তিন জন, শুক্রে সাইকেলে যোগ 

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন। এবারের নির্বাচনে সরাসরি লরাই সমাজবাদী পার্টি বনাম বিজেপি। তবে এক্স ফ্যাক্টরের জায়গা ছাড়তে নারাজ কংগ্রেস। ২০১৭ সালে জোট সঙ্গী কংগ্রেসের হাত ছেড়ে এবার ছোট দলগুলির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ যাদব। ২০১৭ এর খরা কী কাটবে? সেমিফাইনাল পর্বে বিশেষ নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর