UP Election 2022: উন্নাওকাণ্ডে নির্যাতিত মহিলার মা হবেন প্রার্থী, ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশে যোগী সরকারের আমলে মহিলাদের ওপর অত্যাচারের খবর এসেছে বারবার। “লড়কি হু, লড় শাকতি হু” এই স্লোগানকে সামনে রেখে এবারের প্রচারে নেমেছে কংগ্রেস। নিপীড়িত মহিলাদের সামনে এনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী। এবার উন্নাওকাণ্ডে নির্যাতিত মহিলার মা হবেন প্রার্থী। ঘোষণা করলেন প্রিয়াঙ্কা।   

আরও পড়ুনঃ UP Election 2022: নেপথ্যে অখিলেশ কাহিনী, পদত্যাগ যোগীর আরও এক মন্ত্রীর

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য ১২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এর মধ্যে ৪০ শতাংশ মহিলা এবং ৪০ শতাংশ যুবকদের প্রার্থীদের মনোনিত করেছে কংগ্রেস। ২০১৭ সালে উন্নাওকাণ্ডে নির্যাতিত মহিলার মা আশা সিংকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে কংগ্রেস। শাজাহানপুর থেকে প্রার্থী হবেন তিনি। ২০১৭ সালের সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। নির্যাতিতার পরিবারকে টিকিট দিয়ে বাজিমাত করার প্রচেষ্টা কংগ্রেসের।

এদিন প্রার্থী তালিকা প্রকাশের সময় কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেন,”এই প্রার্থী তালিকা থেকে একটি বার্তা দিতে চাইছে কংগ্রেস। যারা নিপীড়িত, নির্যাতিত, তাঁদের পাশে সবসময় রয়েছে কংগ্রেস”। এটা প্রথমবার নয়, এর আগে মহিলাদের নিয়ে একাধিক বার্তা দিতে চলেছে কংগ্রেস। প্রচারেও মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছে তাঁরা।

উন্নাওকাণ্ডে নির্যাতিত মহিলার মা হবেন প্রার্থী, প্রিয়াঙ্কার ঘোষণা 

উন্নাওকাণ্ডে নির্যাতিত মহিলার মা হবেন প্রার্থী, প্রিয়াঙ্কার ঘোষণা 
উন্নাওকাণ্ডে নির্যাতিত মহিলার মা হবেন প্রার্থী, প্রিয়াঙ্কার ঘোষণা

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিজেপি বনাম সমাজবাদী পার্টির লড়াইয়ের মধ্যে বিরাট ফ্যাক্টর হিসাবে এবার উঠে এসেছে কংগ্রেস। একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করলেও যোগীর আমলে মহিলাদের ওপর অত্যাচারকে হাতিয়ার করে কামব্যাক করতে চাইছে দেশের সবচেয়ে পুরাতন দল? প্রিয়াঙ্কার এই বিশেষ চাল কী উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের পালে হাওয়া লাগাবে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর