চমক অব্যাহত লাল-হলুদের, মোহন প্রাক্তনী কে দলে নিল ইস্টবেঙ্গল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক মাস ধরে লগ্নিকারী সংস্থার সঙ্গে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল লাল-হলুদের সাবেক কর্তাদের। যা নিয়ে একটা সময় দুটো দলে ভাগ ও হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের সমর্থকরা। যারফলে গতবারের মত এবছর ও পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয়েছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে। তারপরেই সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে শেষ মুহূর্তে আইএসএলের দল গুছিয়ে নেয় ইস্টবেঙ্গল। তবে এখনও চমক অব্যাহত রেখেছে মানালো দিয়াজের দল।

আরও পড়ুনঃক্লাবের আয় বাড়াতেই কি ক্যাফের ব্যবসায় লাল-হলুদ ? শহরের বুকে আরও তিন ক্যাফে

অরিন্দম থেকে শুরু করে শুভ ঘোস কিংবা আন্তোনিও পেরোসেভিচের মত দেশি-বিদেশী তারকাদের নিয়ে বিগত কয়েকদিন ধরেই খেলার দুনিয়ার লাইম লাইটে ইস্টবেঙ্গল। তবে এখানেই শেষ নয়, এবার মোহনবাগানের আরেক প্রাক্তনি তথা করিম বেঞ্ছারিফার স্টাফ কে নিজেদের ম্যানেজমেন্তের সঙ্গে যুক্ত করে ফের ফুটবল অনুরাগীদের ফোকাসে ইস্টবেঙ্গল।

গত ২০১২ সালে ফিটনেস কোচ হিসেবে মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকলেও এরপরে মালয়েশিয়ার ফিটনেস কোচ  হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি আর এবার লাল-হলুদের সঙ্গে নিজেকে যুক্ত করলেন জোসেফ রোনাল্ড ডি এঞ্জেলাস। আজ নিজেদের অফিসিয়াল পেজ থেকে প্রথম এই কথা ঘোষণা করে এসসি ইস্টবেঙ্গল। যা দেখে খুশি সমর্থকরা।

চমক অব্যাহত লাল-হলুদের, দলে এলেন জোসেফ রোনাল্ড ডি এঞ্জেলাস 

চমক অব্যাহত লাল-হলুদের, মোহন প্রাক্তনী কে দলে নিল ইস্টবেঙ্গল
নয়া চমক লাল-হলুদের

বহুবছর পর এবার ও কলকাতার এক প্রধানের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। ইতিহাস সমৃদ্ধ এই ক্লাবের আমার নিজের অভিজ্ঞতাও আরও বাড়বে। ক্রীড়াবিদদের নিজস্ব কমফর্ট জোন থেকে বের করে পরবর্তী ধাপে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করব। সেই সঙ্গে চোট প্রাপ্ত ফুটবলারদের রিহ্যাব সংক্রান্ত বিষয়েও কাজ করব।’ তবে এই নতুন ম্যানেজমেন্ত নিয়ে এবারের টুর্নামেন্টে আদৌ কতটা সফল হবে লাল-হলুদ এখন সেদিকেই নজর সকলের।

চমক অব্যাহত লাল-হলুদের, মোহন প্রাক্তনী কে দলে নিল ইস্টবেঙ্গল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর