নজরবন্দি ব্যুরোঃ আসন্ন আইএসএলে শেষ মুহূর্তে নিজেদের দল গঠনের কাজ সমাপ্ত করেছে মানালো দিয়াজের ইস্টবেঙ্গল। তবে গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবছর যথেষ্ট পোক্ত একাদশ তৈরি করার চেষ্টা করেছে কলকাতার এই প্রধান। যেখানে গত আইএসএলে খেলা এটিকের গোল রক্ষক অরিন্দম থেকে শুরু করে স্থান পেয়েছে শুভ ঘোষের মত তারকারা। সেইসঙ্গে বিদেশি ব্রিগেডে চমক রেখেছে লাল-হলুদ ব্রিগেড। তবে এখানেই শেষ নয় রয়েছে আরও চমক।
আরও পড়ুনঃপ্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে সৌরভের বোর্ড
আইএসএলের প্রথম একাদশের পর এবার ক্যাফেটেরিয়া নিয়েও বিশেষ উদ্যোগ নিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। দিনকয়েক আগেই নতুন রূপে সেজে উঠেছে পড়শি ক্লাব মোহনবাগানের ক্যাফেটেরিয়া। আর এবার নয়া চমক নিয়ে হাজির লাল-হলুদ। শোনা গিয়েছে, এই পরিকল্পনা নিয়ে নিউটাউন ও সল্টলেকের দুটি জায়গায় কাজ ও শুরু হয়ে গিয়েছে।
তবে এখনই গোটা বিষয়টিকে সামনে আনার বদলে ক্লাব টেন্তের সংগ্রহশালা নির্মাণের সমাপ্তি ঘটাতে চায় ইস্টবেঙ্গল (SC East Bengal)। বলাবাহুল্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদ মেটার পর থেকেই নতুন ভাবে নিজেদের কে মেলে ধরতে মরিয়া লাল-হলুদ। তাই বিদেশি ক্লাব গুলির মত শহরের বুকে নিজেদের আরও কয়েকটি ক্যাফেটেরিয়া খুলতে চায় তাঁরা।
ক্লাবের আয় বাড়াতেই কি ক্যাফের ব্যবসায় লাল-হলুদ ? আরও ক্যাফে আসছে শহরে

এই নিয়ে এক কর্তা বলেন ”ক্লাবের আয়ের ব্যাপারটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আয় বাড়াতে হবে, নয়ত ক্লাব চালানো কঠিন হবে। কত দিন অন্যদের সাহায্য নিয়ে আমরা চালাব। এবার আমাদেরও কিছু করা দরকার, যাতে আর হাত পাততে না হয়।” বলা চলে আসন্ন আইএসএলের আগে নিজেদের কে নতুন ভাবে মেলে ধরতে মরিয়া ইস্টবেঙ্গল।




