প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে সৌরভের বোর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড পরিস্থিতি কে মাথায় রেখে আগের বছর থেকেই বাতিল হয়ে গিয়েছে একাধিক ক্রিকেট টুর্নামেন্ট। তারপরের কিছুটা সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শক্তি বাড়িয়ে ফের হানা দেয় করোনার দ্বিতীয় ওয়েভ। যারফলে ফের বাতিল করা হয়েছিল দেশের অন্যতম ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘ রঞ্জি ট্রফি ‘। যারফলে, ম্যাচ ফি হাতে না পাওয়ায় বড়সড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল একাধিক ক্রিকেটারকে।তবে সবদিক বজায় রেখেই এই সমস্ত ক্রিকেটারদের জন্য বিশেষ ভূমিকা নিতে চলছে সৌরভের ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা

এই সমস্ত বিষয় নিয়েই গত শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেশের প্রাক্তন টেস্ট তারকা অংশুমান গায়কোয়াড়। তিনি বলেন, বহুদিন ধরেই প্রায় ২৫টির ও কম ম্যাচে অংশগ্রহন করা দেশের প্রাক্তন ক্রিকেটার ও তাদের পরিবারদের কে আর্থিক সহায়তা করার জন্য বিশেষ ভাতা পরিচালনার কথা দেশের ক্রিকেটার বোর্ড কে জানিয়েছিল বিসিসিআই। সেইসঙ্গে  বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির ( Sourav Ganguly) কথা উল্লেখ করে তিনি বলেন, সম্ভবত পরের বৈঠকে এই  সংক্রান্ত প্রস্তাব পেশ করবে বিসিসিআই।

তবে অন্যান্য ক্রিকেটারদের ভাতা বৃদ্ধির প্রসঙ্গে অংশুমান বলেন, এই মুহূর্তে সেই বিষয় নিয়ে খুব একটা ভাবছেন না তাঁরা। বরং দেশের ২৫টির ও কম প্রথম সারির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের ভাতা চালু করার ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিতে চলেছে ক্রিকেট বোর্ড।

প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে বিসিসিআই 

প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে সৌরভের বোর্ড

এবং করোনার দ্বিতীয় ওয়েভে একাধিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাতিল হওয়ায় ক্ষতিপূরন হিসেবে আরও কিছু অর্থ এই ক্রিকেটারদের প্রদান করার কথা ভাবা হছে।তবে এই মুহূর্তে সকলেরই নজর বিসিসিআই এর ঘোষণার দিকে।

প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে সৌরভের বোর্ড
প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে সৌরভের বোর্ড
প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক সাহায্য বাড়ানোর পথে সৌরভের বোর্ড
বিশেষ বৈঠক বিসিসিআইয়ের

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন