দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২৯ হাজার ৬১৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৬ জন।

আরও পড়ুনঃ পার্টি অফিস থেকে সরলো মোদি-শাহের ছবি, তৃণমূলের পথে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী?

২৪ ঘণ্টায় মোট আক্রান্তের মধ্যে ১৭ হাজার ৯৮৩ জন কেরলের। দক্ষিণের এই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১২৭ জনের। এদিকে দেশে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ২৩ হাজার ০৭২ জন।

দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা

এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৭৭২ জন। দেশে এই মুহূর্তে চিকিত্সাশধীন সক্রিয় রোগী ২ লাখ ৯৪ হাজার ৬১৪ জন। মৃত্যু হয়েছে ৪,৪৬,৬৯০ জনের।

দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা
দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা

টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৪ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়।

দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা

যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭১ লক্ষের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ৪৪৩ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন