নজরবন্দি ব্যুরোঃ ষষ্ঠ বিদেশিও চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। হাঙ্গেরিয়ান ক্লাব উজপেস্ট এফসিতে গত বছর খেলেছিলেন ক্রোট এই স্ট্রাইকার।
আরও পড়ুনঃ BJP ভাবতেও পারবেনা কে আসছেন তৃণমূলে, সারপ্রাইজের আগে জল্পনা বাড়াচ্ছেন ফিরহাদ

বৃহস্পতিবার লাল-হলুদ কর্তৃপক্ষ টুইট করে সংবাদটি জানিয়েছে। ইস্টবেঙ্গলে সই করে ক্রোট তারকা জানিয়ে দিয়েছেন, ‘ভারত দারুণ দেশ। শুনেছি ওখানে ফুটবলের ক্রেজ কী মারাত্মক!

ইস্টবেঙ্গলের ফ্যান বেস নিয়ে তো এখানেও আলোচনা হয়। ওদের কথা অনেক পড়েছি। এখন লাল হলুদ জার্সি গায়ে চাপাতে তর সইছে না।’ ক্লাবের কথা যেন ফুরোতেই চায় না পেরোসেভিচের।

ষষ্ঠ বিদেশিকে সই করাল এসসি ইস্টবেঙ্গল
আরও বলেছেন, ‘ইস্টবেঙ্গলের ঐতিহ্য নিয়ে অনেক শুনেছি। যেভাবে সম্ভব সেই ইতিহাসের মর্যাদা দিতে দলকে সাহায্য করব।’



