নজরবন্দি ব্যুরোঃ গতবছর এটিকে মোহনবাগানের গোলরক্ষকের ভূমিকা পালন করেছিলেন অরিন্দম ভট্টাচার্য, এবং তাঁর হাত ধরেই গতবছর আইএসএলের ফাইনালে পৌঁছে ছিল কলকাতার এই ফুটবল ক্লাব। তবে এবছর মুম্বই সিটি এফসি থেকে অমরিন্দর সিংকে দলে নেয় হাবাস ব্রিগেড। তাই কিছুদিন পরেই সবুজ-মেরুনের কাছ থেকে রিলিজ নেন এই গোলরক্ষক।
আরও পড়ুনঃমমতার বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস, AICC-কে প্রস্তাব প্রদেশ নেতৃত্বের।
এরপর থেকে সকলেরই প্রশ্ন ছিল আসন্ন আইএসএলে কোন দলের হয়ে মাঠে নামবেন অরিন্দম ? অন্যদিকে একেবারে শেষ মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে লগ্নিকারী সংস্থার সঙ্গে সমস্ত রকমের বাক বিতন্দা মিটিয়ে আইএসএলে দল নামানোর প্রস্তুতি শুরু করে ইস্টবেঙ্গল।

তাই শুরু থেকেই দলের তিনকাঠি রক্ষার জন্য অরিন্দমের সাথে কথাবার্তা চালাতে শুরু করে লাল-হলুদ ম্যানেজমেণ্ট কিন্তু তাঁদের তরফ থেকে যে অঙ্কের অর্থের কথা বলা হয়েছিল তা থেকে অধিক অর্থের দাবি জানান অরিন্দম। পাশাপাশি তাঁর কাছে ৪ বছরের চুক্তি ও মোটা অঙ্কের অফার নিয়ে হাজির হয় কেরালা ও মুম্বাই সিটি এফসি।
তবে শুরু থেকেই আইএসএলের জন্য কলকাতার ক্লাবে থাকতে চেয়েছিলেন এই গোলরক্ষক তাই দিল্লি থেকে ফিরে সোজা লাল-হলুদ কর্তাদের সঙ্গে দেখা করতে চলে যান এই হাজির হন এই গোলকিপার।শোনাযাচ্ছে সেখানেই নাকি কেটে গিয়েছে সমস্ত কিছু তাই আসন্ন আইএসএলে লাল-হলুদের হয়েই মাঠে নামবেন এই তারকা।
লাল-হলুদের পথেই অরিন্দম ? টুইটে বাড়ল সম্ভবনা
এই নিয়েই ঘণ্টাকয়েক আগে টুইট করেন এক ধারাভাস্যকর সেখানেও অরিন্দমের সঙ্গে লাল-হলুদের ছুক্ত্রি কথা প্রকাশ পায়। তাই ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামা কার্যত সময়ের অপেক্ষা অরিন্দমের।




