Subhashree Ganguly: দ্বিতীয়বার সন্তানসম্ভবা শুভশ্রী, আনপ্ল্যানড প্রেগন্যান্সি! কি জানালেন রাজ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয়বার সন্তানসম্ভবা টলি অভিনেত্রী শুভশ্রী। কালকেই সেই খবর সামনে এসেছে। তারকা দম্পতি নিজেদের সামাজিক মাধ্যম থেকে সেই খবর প্রকাশ্যে এনেছে। দুজনেই এই ব্যাপারে ভীষণ খুশি। তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের এই পোস্ট ঘিরে শুভেচ্ছা বার্তা ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ স্বামীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিলেন আসিন, তবে কি বিচ্ছেদের ইঙ্গিত!

২০২০ সালে মে মাসে রাজ শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের জন্মের খবর প্রকাশ্যে এসেছিল। সেই বছরেরই সেপ্টেম্বর মাসে জন্ম হয় ছোট্ট ইউভানের। তিন বছরও পূর্ণ হয়নি তার। তার মধ্যেই ফের নতুন অতিথির আগমন বার্তা। ফলে একটি প্রশ্ন নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছে সেটা হল তবে কি এই দ্বিতীয় প্রেগন্যান্সি কোনওভাবে আনপ্ল্যানড?

দ্বিতীয়বার সন্তানসম্ভবা শুভশ্রী, তিন মাসের প্রেগন্যান্ট অভিনেত্রী
দ্বিতীয়বার সন্তানসম্ভবা শুভশ্রী, তিন মাসের প্রেগন্যান্ট অভিনেত্রী

সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তারা দুজনেই জানিয়েছেন এটি কোন ভাবেই আনপ্ল্যানড নয়। তারা এই পরিকল্পনা অনেক দিন আগে থেকেই করে রেখেছিল। ইউভান এখন একটু বড় হয়েছে তাই তার জন্য খেলার সঙ্গী আনছে তারা। নতুন ভাই বা বোন আসার ব্যাপারে ইউভানের কি মতামত?

দ্বিতীয়বার সন্তানসম্ভবা শুভশ্রী, তিন মাসের প্রেগন্যান্ট অভিনেত্রী

 

কালকে তার ছবি দিয়েই শুভশ্রী রাজ এই সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছিল ইউভান বাবা মার হাত ধরে লাফাচ্ছে। তার পরনের জামায় লেখা ছিল “প্রোমটেড টু বিগ ব্রাদার“। তবে ইউভান এখন খুবই ছোট সে এখনও ওতটা বোঝে না। তবে যতটুকু বুঝেছে তাতে সে খুব খুশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর