নজরবন্দি ব্যুরোঃ এবার স্বামী রাহুল শর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনা সামনে এলো আসিনের। যার জেরে খবরের শিরোনামে উঠে এসেছে ‘গজনি’ তারকার। তিনি সম্প্রতি তার সমাজ মাধ্যম থেকে তার স্বামীর সঙ্গে তোলা সমস্ত ছবি মুছে ফেলেছে। ফলে সেটি গুজবে আরও তেল দেওয়ার মত কাজ করেছে।
আরও পড়ুনঃ বুধে আচমকা রাজযোগে ফিরবে এই রাশিগুলির ভাগ্য, জানুন রাশিফল
ফলে তাদের অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কেন তারা ছবি সরিয়ে দিলেন। এর পেছনে কারন কি? তবে কি তাদের বিচ্ছেদ আসন্ন? এই প্রশ্ন বার বার তাদের মনে দানা বাঁধছে। তাদের দাম্পত্য জীবন বেশ সুখের ছিল। তাদের একটি কন্যা সন্তানও ছিল। কিন্তু হটাত করে যেন তাদের জীবনে কালো মেঘ নেমে আসল।

এমনকি অভিনেত্রীর সমাজ মাধ্যমে যে বিয়ের ছবি ছিল সেটা পর্যন্ত সরিয়ে দিয়েছেন তারা। তবে এই প্রথম নয় এর আগে বহুবার নিজের সমাজ মাধ্যম থেকে অভিনেত্রীকে তাদের ব্যাক্তিগত ছবি সরিয়ে ফেলতে দেখা গিয়েছে। এমনকি একবার তিনি নিজের বাবা মার ছবিও সমাজ মাধ্যম থেকে সরিয়ে দিয়েছিলেন। তাই তাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা মনে করছে তাদের বিছেদের ঘটনাটা মিথ্যে।
স্বামীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিলেন আসিন, বিবাহ বিচ্ছেদের জল্পনা ভেসে আসছে
২০১৬ সালে, আসিন হিন্দু এবং খ্রিস্টান রীতিনীতি অনুসারে ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেছিলেন। তারা ২০১৭ সালে তাদের কন্যা সন্তান অরিনের জন্ম হয়। রাহুল পেশায় একজন নামকরা মোবাইল সংস্থার মালিক। যখন তার সাথে আসিনের পরিচয় হয় আসিনও তখন বেশ জনপ্রিয়। আসিনের কেরিয়ার শুরু হয় ১৫ বছর বয়েসে। দক্ষিনী সিনেমার মধ্য দিয়ে। এর পর থেকে আর তাকে পিছনে ঘুরে তাকাতে হয়নি। তবে এই মুহূর্তে তাদের বিচ্ছেদের জল্পনার আসল সত্যি এখনও সামনে আসেনি।



