Dilip Ghosh: সীমাহীন দুর্নীতি চলেছে, কটাক্ষ দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শিক্ষা বিভাগে নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান শুরু হয়েছে রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকেও। ইডির নজরে প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যরা। নিয়োগ দুর্নীতি মামলায় বারবার প্রহ্নের মুখে শাসক দল। এবার শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ এশিয়া কাপ হবে আরব আমিরশাহিতে, জানিয়ে দিলেন সৌরভ

তিনি বলেন, এটা আগেই হওয়া উচিত ছিল। আগে তদন্তকারী সংস্থার কাছে যথেষ্ট লোকবল ছিল না, তাই তাঁরা অভিযান চালাননি। আমরা সারদ, নারদা দেখেছি। গত ১৫ থেকে কুড়ি বছর ধরে ৬০০ কোটি টাকা লুঠ হয়েছে। কেউ না কেউ তো লুঠ করেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যাদের নামে অভিযোগ করেছেন, আদালত যে নির্দেশ দিয়েছে, সেই দিকেই এগোচ্ছে ইডি বা সিবিআই। তাতেই অনেকে চিন্তা করছেন।

সীমাহীন দুর্নীতি চলেছে, কটাক্ষ দিলীপ ঘোষ
সীমাহীন দুর্নীতি চলেছে, কটাক্ষ দিলীপ ঘোষ

উল্লেখ্য, রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে নজিরবিহীন দুর্নীতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মামলার তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে নিয়োগ নিয়ে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতেই এখন ইডির নজরে অভিযুক্তরা। সকাল থেকে শুরু হয়েছে অভিযান।

সীমাহীন দুর্নীতি চলেছে, কটাক্ষ দিলীপ ঘোষ

সীমাহীন দুর্নীতি চলেছে, কটাক্ষ দিলীপ ঘোষ

গোটা আর্থিক দুর্নীতির সঙ্গে কারা যুক্ত? কাদের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে? ঘটনায় আর কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত? আলাদা করে ১৩ জায়গায় অভিযান চালাল ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন