অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র ‘কাকা’ পার্থর, দিয়েছিলেন আজীবন দায়িত্বের প্রতিশ্রুতিও

পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির কিংপিন। অর্পিতা মুখোপাধ্যায় প্রকৃতপক্ষে এই দুর্নীতির রানি।অদূর ভবিষ্যতে নিম্ন আদালতে বিচারপর্ব শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি তার দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় নিজের জীবনবীমা নথিতে তাকে নিজের কাকা বলে দাবী করেছেন। মাঝে এমন দাবী উঠেছিল যে পার্থ নিয়োগ দুর্নীতিতে যুক্ত নন। বৃহস্পতিবার তার জামিন মামলায় সেই দাবী নস্যাৎ করে দুর্নীতির সাপেক্ষে একাধিক তত্ত্বের হদিশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র 'কাকা' পার্থর, দিয়েছিলেন আজীবন দায়িত্বের প্রতিশ্রুতিও

আরও পড়ুন : কুণাল ঘোষ মুছলেন রাজনীতিবিদ পরিচয়, অভিমানের জের!

সেই সঙ্গে উঠে এল অর্পিতার সন্তান দত্তকের প্রসঙ্গ। ইডির দাবী, অর্পিতাকে সন্তান দত্তক নেওয়ায় ছাড়পত্র দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, “শিশু দত্তক নেওয়ার জন্য অর্পিতা মুখোপাধ্যায়কে ছাড়পত্র দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের কিছু হলে শিশুটির দায়িত্ব তিনি নেবেন।

অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র 'কাকা' পার্থর, দিয়েছিলেন আজীবন দায়িত্বের প্রতিশ্রুতিও

সেটা ছেলেই হোক আর মেয়েই হোক।” তাঁর দাবি, “ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু থেকে কাকুতে পরিণত হয়েছিলেন পার্থ। তাঁর নির্দেশ অনুযায়ী অর্পিতা মুখোপাধ্যায় কাজ করত। গোয়া এবং থাইল্যান্ডে অর্পিতার সঙ্গে স্নেহময় দত্তকে পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ই।” আইনজীবীর অভিযোগ,

অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র 'কাকা' পার্থর, দিয়েছিলেন আজীবন দায়িত্বের প্রতিশ্রুতিও
অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র ‘কাকা’ পার্থর, দিয়েছিলেন আজীবন দায়িত্বের প্রতিশ্রুতিও

অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র ‘কাকা’ পার্থর, দিয়েছিলেন আজীবন দায়িত্বের প্রতিশ্রুতিও

“পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির কিংপিন। অর্পিতা মুখোপাধ্যায় প্রকৃতপক্ষে এই দুর্নীতির রানি।” এদিন ইডির অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, “এই মামলায় কতজন সাক্ষী আছে?” ইডি জানায়, ১৬৫ জন। এর প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, “তাহলে অদূর ভবিষ্যতে নিম্ন আদালতে বিচারপর্ব শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত