নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এখনও ২৪ ঘন্টা কাটেনি। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যের সাংবিধানিক পরিস্থিতি নিয়ে। প্রায় ৬ হাজার সুপার নিউমেরিক পদে নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা করতে পিছপা হলেন না তিনি। জানালেন, বর্তমানে রাজ্যে এক আল্ট্রা ইমার্জেন্সির অবস্থা।
আরও পড়ুনঃ Congress: পুলিশকে গুলি মারা নিদান কংগ্রেস নেত্রীর! পুলিশকে গুলি মারা নিদান কংগ্রেস নেত্রীর
এদিন বিরোধী দলনেতা বলেন, দুর্নীতি করে কেনা অবৈধ নিয়োগ যেভাবে মন্ত্রিসভা বাঁচানোর চেষ্টা করছে, তা সত্যিই বিস্ময়কর। এটা যদি সাংবিধানিক সঙ্কট না হয়, তাহলে আর কী হবে? তৃণমূল সরকারের হাতে বাংলা রসাতলে যাচ্ছে। বাংলায় বর্তমানে এক ‘আল্ট্রা ইমার্জেন্সি’র অবস্থা।
Illegal appointments purchased by corrupt means attempted to be saved by the Cabinet is astonishing indeed. If this is not a Constitutional crisis then what else will constitute one? Bengal is rotting in the hands of TMC Government. Ultra emergency situation in Bengal. pic.twitter.com/F03kKg5xA8
সদ্য প্রকাশিত
‘অর্ণব’-এর পরেই ‘মুরাসু’! বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন ঘূর্ণিঝড়, বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় শিক্ষাকর্মী, কড়া পদক্ষেপ উপাচার্যের— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 26, 2022

প্রসঙ্গত, অবৈধ উপায়ে চাকরি প্রাপকদের নতুন করে শূন্যপদ তৈরি করে নিয়োগ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের এই নির্দেশ খতিয়ে দেখার জন্যেই শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল বিচারপতির পর্যবেক্ষণ, মন্ত্রীসভার তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সংবিধানের পরিপন্থী নয়। এটা শুধুমাত্র রাজ্যের জন্য নয়, সারা দেশের জন্য বিপজ্জনক। গণতান্ত্রিক পদ্ধতি সঠিক লোকের হাতে না যায়, তাহলে উন্নতি সম্ভব নয়। এজন্য কমিশনকে বলে তৃণমূলের প্রতীক তুলে নেওয়ার কথা বলেন তিনি।
বর্তমানে রাজ্যে এক আল্ট্রা ইমার্জেন্সির অবস্থা, জানালেন শুভেন্দু

গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, সেই একই সুরে মন্তব্য করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অনেকেই মনে করেছিলেন মমতার সঙ্গে সাক্ষাতের পর অনেকটাই বিরোধী এবং শাসক শিবিরের দূরত্ব কমে যাবে। এমনকি শান্তিকুঞ্জের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর তরফে অভিষেককে আমন্ত্রণের পরেও মনে হয়েছিল এবার বরফ গলবে। কিন্তু তা হল না। বরং নিজ ভূমিকায় অবতীর্ণ হলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।



