অস্বচ্ছতার কারণে ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হতেই বিজেপিকে তেড়েফুঁড়ে আক্রমণ বিরোধীদের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রশ্ন, “এবার পরীক্ষা পে চর্চা হবে না?” বিজেপিকে নিশানা করছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
আরও পড়ুনঃ দুদিনের জম্মু ও কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী, করবেন ৮৪ টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস

তাঁর বক্তব্য, “মোদি সরকারের লিকতন্ত্র দেশের যুব সমাজের জন্য সমুহ বিপদ ডেকে আনছে।” আর এই সবের মধ্যেই ইউজিসি-নেট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ২০২৪ সালের জুন সেশনের পরীক্ষা হয়েছিল মঙ্গলবার। বুধবার রাতে পুরোপুরি বাতিল করে দেওয়া হল ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হল যে পরীক্ষা।
অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। আবার নতুন করে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হবে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র তরফে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট কিছু সন্দেহজনক তথ্য দিয়েছে, যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে পরীক্ষায় বেনিয়ম হয়েছে।
অস্বচ্ছতার কারণে ইউজিসি-নেট পরীক্ষা বাতিল, ফের কবে পরীক্ষা?

এই কারণেই নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, নিট পরীক্ষার ফল প্রকাশের পরই বিস্তর বিতর্ক হয়েছে। প্রথম স্থানাধিকারীদের ফুল মার্কস পাওয়া থেকে শুরু করে গ্রেস নম্বর নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। চাপে পড়েই গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার মার্কশিট বাতিল করা হয় এবং তাদের পুনরায় পরীক্ষার ঘোষণা করা হয়েছে। এরপরও বিতর্ক থামেনি।



