প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দুদিনের জম্মু ও কাশ্মীর সফরে যাবেন। এ বারের সফরে তিনি ১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ৮৪ টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। মোদি শ্রীনগরে যুব শক্তির ক্ষমতায়ন এবং জম্মু-কাশ্মীরের পরিবর্তন বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুনঃ বিষমদে তামিলনাড়ুতে মৃত্যু ২৫ জন, চিকিৎসাধীন বহু

এছাড়াও তিনি দুহাজারেরও বেশি প্রার্থীকে সরকারি চাকরির নিয়োগ পত্র বিতরণ করবেন। PMO সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরে সড়ক, জল সরবরাহ, উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। বিশেষ ভাবে চেন্নানি-পাটনিটপ-নাশরির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে, পাশাপাশি ছয়টি সরকারি কলেজ গড়ে তোলা হবে।
পরিকাঠামো উন্নয়নের সঙ্গেই যুব সমাজের পাশে থাকারও বার্তা দিতে চায় বিজেপি সরকার। একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শ্রীনগরে প্রধানমন্ত্রী একটি বিশেষ যোগাসন অধিবেশনে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরের ঠিক আগের দিন, বুধবার বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী।
দুদিনের জম্মু ও কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী, করবেন ৮৪ টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস

গত কয়েকদিন ধরেই জম্মুতে একের পর এক জঙ্গি হামলা হয়ে চলেছে। জম্মুর পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অজিত ডোভালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মধ্যে উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী মোদি।



