বিষমদে তামিলনাড়ুতে মৃত্যু ২৫ জন, চিকিৎসাধীন বহু

Toxic Alcohol:দক্ষিণ ভারতের ওই রাজ্যে বেআইনি মদভাটির রমরমার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পেটে মদ পড়তেই অসহ্য জ্বালা, শুরু হল বমি। কে কাকে সামলাবে, মদ্যপান করে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন প্রায় শতাধিক মানুষ। বিষমদ খেয়ে তামিলনাড়ুতে মৃত অন্তত ২৫! চিকিৎসাধীন ৬০ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা কল্লাকুড়িছি জেলার।

আরও পড়ুনঃ রাজভবনের সামনে ধর্না নিয়ে টানাপোড়েন, শুভেন্দুকে বিকল্প জায়গা খুঁজতে বলল আদালত

alkohol

বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে সেখানকার প্রশাসন। এই ঘটনায় কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। গত বছর তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু এবং ভিল্লুপুরমে বিষাক্ত মদ খেয়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল।

সে সময় একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছিল, দক্ষিণ ভারতের ওই রাজ্যে বেআইনি মদভাটির রমরমার কথা। তার পরেই তামিলনাড়়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

বিষমদে তামিলনাড়ুতে মৃত্যু ২৫ জন, চিকিৎসাধীন বহু

alkohol2

বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে সেখানে বেআইনি মদের রমরমা কারবারের কথা প্রকাশ্যে এসেছে বার বার। তামিলনাড়ুতেও সেই প্রবণতা উদ্বেগজনক ভাবে বাড়ছে বলে অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর