রাজভবনের সামনে ধর্না নিয়ে টানাপোড়েন, শুভেন্দুকে বিকল্প জায়গা খুঁজতে বলল আদালত

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদের রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি মেলেনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদের রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি মেলেনি। যে কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার সেই মামলার শুনানিতে শুভেন্দুকে বিকল্প জায়গা খোঁজার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন: শিক্ষার হাল ফেরাতে ১৭০০ কোটি টাকা ব্যয়, নবনির্মিত নালন্দা উদ্বোধন হল মোদির হাতে

প্রসঙ্গত, গত বছর ৫ থেকে ১০ অক্টোবর রাজভবনের সামনে কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে মঞ্চ খাটিয়ে ধর্নায় বসেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে ধর্নায় না বসতে দেওয়ার কারণ হিসেবে কলকাতা পুলিশ ১৪৪ ধারার কথা উল্লেখ করেছিল। অভিষেকের ক্ষেত্রে কেন সেই আইন প্রয়োগ হয়নি? শুভেন্দুর আইনজীবী জিজ্ঞেস করেন আদালতে। বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়েও মন্তব্য করেছেন।

রাজভবনের সামনে ধর্না নিয়ে টানাপোড়েন, শুভেন্দুকে বিকল্প জায়গা খুঁজতে বলল আদালত
রাজভবনের সামনে ধর্না নিয়ে টানাপোড়েন, শুভেন্দুকে বিকল্প জায়গা খুঁজতে বলল আদালত

একই জায়গায় কি করে দুই পৃথক পৃথক ব্যক্তির জন্য আলাদা আলাদা আইন হয় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। তিনি পুলিশের কাছে অভিষেকের ধর্নার বিষয়টি জানতে চেয়েছেন। তবে শুভেন্দুকে অমৃতা সিনহা এও স্মরণ করিয়ে দিয়েছেন যে রাজভবনের সামনে ১৪৪ ধারায় জারি থাকে, এ বিষয়ে পুলিশ কোনও ভুল করেনি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তা কেন প্রযোজ্য হয়নি। তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রাজভবনের সামনে ধর্না নিয়ে টানাপোড়েন, শুভেন্দুকে বিকল্প জায়গা খুঁজতে বলল আদালত

দিন কয়েক আগেই রাজভবনে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল জানিয়েছেন, মোট এক হাজারের ওপর অভিযোগ জমা পড়েছে তাঁর কাছে। বাংলায় হিংসা বন্ধ হবেই, শুভেন্দুকে এরকম কথাও দিয়েছেন রাজ্যপাল। এখন বিরোধী দলনেতা কোথায় ধর্নায় বসবেন সেটাই দেখার।

রাজভবনের সামনে ধর্না নিয়ে টানাপোড়েন, শুভেন্দুকে বিকল্প জায়গা খুঁজতে বলল আদালত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর