|Coochbehar TMC: পার্থর অস্তাচলে রবির উদয়, ভিন্ন সুর গাইছেন উদয়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোচবিহারের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্ব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সম্প্রতি সেই জেলার একাধিক তৃণমূল নেতারা একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সে জায়গা থেকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বনাম রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্বের কথা বাংলার মানুষের জানা। কিন্তু বুধবার এক পরিবর্তনে চমকে যাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । হঠাৎ করে জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে মন্তব্য করছেন বিধায়ক উদয়ন গুহ। সেখানে সমর্থন করছেন প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে। উদয়নের মনে পার্থর অস্তাচলে রবির উদয় হল কীভাবে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ LPG: মাসের শুরুতে কমলো গ্যাসের দাম

উদয়ন গুহ নিজের পোস্টে লেখেন, উদয়নবাবু তাঁর দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছেন, রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারে তৃণমূলের ভিত তৈরি করবার কারিগর। ওর লড়াইয়ের সময় আমি অন্তত ওর পাশে ছিলাম না। কাজেই দলে থেকে ওর সাথে লড়াই করার অধিকার আমার নেই। কোচবিহারে প্রতিটি গ্রামে যদি একজন করেও ব্যক্তিগত ঘনিষ্ঠ কর্মী কারও থাকে তার নাম রবি ঘোষ। ওকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমার নেই।

|Coochbehar TMC: পার্থর অস্তাচলে রবির উদয়, ভিন্ন সুর গাইছেন উদয়ন
|Coochbehar TMC: পার্থর অস্তাচলে রবির উদয়, ভিন্ন সুর গাইছেন উদয়ন

তিনি আরও বলেন, পার্থ জেলা সভাপতি, আমার ছেলের বয়সী। ওর সাথে প্রতিযোগিতা করবো এতোটা বোকা আমি না। বরং আশা করবো ওর উচ্চাকাঙ্ক্ষা পূরণ হোক। পার্থ উপনির্বাচনে আমার নির্বাচনী এজেন্ট হয়ে যেমন সাহায্য করেছে। আবার এটাও স্বীকার করতে হবে ২০১৬ সালে আমার ভোটে জেতার ক্ষেত্রে রবি ঘোষের ভূমিকার কথা। আমার ঘনিষ্ঠরা অনেকে বলেন,আমি নাকি বারবার লোক চিনতে ভুল করি। দেখি নিজেকে শোধরাতে পারি কিনা।

ee2a9c9e ecfd 4271 8894 a84140292282

দিনহাটার বিধায়কের পোস্ট ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কারণ কপ্যেক মাস আগে দলে চেয়রাম্যান পদে থাকাকালীন উদয়ন গুহ নিজেই দলের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের আগের বিধানসভা কেন্দ্র নাটাবাড়িতে গিয়ে তাঁকে কড়া ভাষায় আকমণ করে। উদয়নের সুরে সুর মিলিয়েছিলেন পার্থও। হঠাৎ কী এমন বদল ঘটল যাতে রবীন্দ্রনাথ ঘোষকে সমর্থন করতে শুরু করলেন উদয়ন?

পার্থর অস্তাচলে রবির উদয়, কীসের ইঙ্গিত দিলেন? 

পার্থর অস্তাচলে রবির উদয়, কীসের ইঙ্গিত দিলেন? 
পার্থর অস্তাচলে রবির উদয়, কীসের ইঙ্গিত দিলেন? 

রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি জেলা সভাপতি পদ থেকে গিরিন্দ্রনাথ বর্মনকে সইয়ে সেই পদে পার্থকে আনা হয়েছে। আর চেয়ারম্যান করা হয়েছে গিরিন্দ্রনাথ বর্মনকে। সেখান থেকে ক্ষোভের সুত্রপাত। তার ওপর গিরিন্দ্রনাথ বর্মনের সঙ্গে পার্থ প্রতিমের দূরত্ব তৈরি হয়েছে। তাই মনে করা হচ্ছে আগামী দিনে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গেই হাত মেলাবেন উদয়ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর