LPG: মাসের শুরুতে কমলো গ্যাসের দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাসের শুরুতেই সুখবর শোনাল মোদী সরকার। বাণিজ্যিক রান্নার গ্যাসের দামের রেকর্ড পতন। এক ধাক্কায় ১৩৫ টাকা কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তার জেরে অনেকটাই কমেছে দাম। দেশের সব মেট্রো শহরেই এবার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমল। গতকাল থেকে রান্নার গ্যাসের দাম বাড়া-কমা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

আরও পড়ুনঃ বন্ধু অন্তিম শয্যায়, কেকে-র মৃত্যুতে শোক জ্ঞাপন বলিউডের, শোক বার্তা প্রধানমন্ত্রীর

বুধবার কলকাতায় বাণিজ্যিক গ‌্যাসের সিলিন্ডারের নতুন দাম হল ২ হাজার ৩২২ টাকা। দিল্লিতে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম হল ২ হাজার ২১৯ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হল ২ হাজার ১৭১ টাকা ৫০ পয়সা।

মাসের শুরুতে কমলো গ্যাসের দাম

চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। সেখানে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ২ হাজার ৩৭৩ টাকা। প্রসঙ্গত, এর আগে গত মাসের শেষের দিকে একধাক্কায় পেট্রল-ডিজেলের দামও অনেকটা কমায় কেন্দ্র।

15

পেট্রলে বড় হারে শুল্ক কমায় লিটারপ্রতি দাম কমে সাড়ে আট টাকা। একইভাবে ডিজেলের দামও লিটারপ্রতি কমে ৭ টাকা। সেই সঙ্গে উজ্বলা যোজনার আওতায় থাকা ঘরোয়া LPG সিলিন্ডারেও ২০০ টাকা করে ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

16

মাসের শুরুতে কমলো গ্যাসের দাম

আসলে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে বেশ ব্যাকফুটে ছিল মোদি সরকার। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর অষ্টম বর্ষপূর্তির আগে তাই একপ্রকার বাধ্য হয়েই জ্বালানির দাম কমাচ্ছে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর