সরকারি সুবিধা নিচ্ছেন অথচ ভোট দিচ্ছেন না? আপনার জন্য রয়েছে ‘দুয়ারে প্রহার’, ফের উদয়নের মন্তব্যে বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপনি এই রাজ্যের বাসিন্দা রাজ্য সরকারের সুযোগ-সুবিধা পাচ্ছেন। অর্থাৎ রাজ্য সরকারের সুযোগ-সুবিধা পেলেই আপনাকে কিন্তু ভোট দিতে হবে তৃণমুলকেই। আর না দিলেই এই তৃণমূল নেতার মতে কপালে জুটবে “দুয়ারে প্রহার”। হ্যাঁ এই রকম মন্তব্য করেই এবার বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা উদয়ন গুহ।

আরও পড়ুনঃ খোলা মনে উত্তম চর্চা করুন, সংসদ শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর

রবিবার দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের এক কর্মিসভার আয়োজন করা হয়। পুরভোটকে সামনে রেখে এই কর্মিসভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেখানেই দলীয় কর্মীদের একপ্রকার হুমকি দিতে শোনা যায় উদয়ন গুহকে । তিনি বলেন,”রাজ্য সরকার মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মায়েদের তো কিছু বলা যায় না, তবে পুরুষদের জন্য বেসরকারিভাবে পুরসভার নারায়ণের ভান্ডার রয়েছে।

আপনার জন্য রয়েছে ‘দুয়ারে প্রহার’
আপনার জন্য রয়েছে ‘দুয়ারে প্রহার’

নারায়ণের ভান্ডারের সুযোগ নিয়ে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাদের জন্য নতুন একটি প্রকল্প চালু করা হবে হবে। তা হল দুয়ারে প্রহার । সেটা যেন মাথায় থাকে।” উদয়ন বাবুর এই মন্তব্যের জেরে যখন বিতর্ক দানা বেঁধেছে ঠিক তখনই তিনি অন্য দাবি করে বসলেন। তিনি এক প্রথমসারির বাংলা সংবাদমাধ্যমকে তিনি জানান, আমি সেভাবে কথাটা বলিনি। আমি আমার কর্মীদের বলেছি।

সরকারি সুবিধা নিচ্ছেন অথচ ভোট দিচ্ছেন না? আপনার জন্য রয়েছে ‘দুয়ারে প্রহার’, ফের উদয়নের মন্তব্যে বিতর্ক
সরকারি সুবিধা নিচ্ছেন অথচ ভোট দিচ্ছেন না? আপনার জন্য রয়েছে ‘দুয়ারে প্রহার’, ফের উদয়নের মন্তব্যে বিতর্ক

অনেকেই নারায়ন ভান্ডার এর সুযোগ নিচ্ছে। এখন নারায়ন ভান্ডার বলে তো সরকারি কোন অসুবিধা নেই। কিন্তু সরকার সুযোগ-সুবিধা পুরসভার সুযোগ-সুবিধা কর্মীদের দিয়ে। আমার কর্মীদের বলেছি যারা বছরের পর বছর দলের কাছ থেকে সুবিধা নিচ্ছে। পুরসভার কাছ থেকে সুবিধা নিচ্ছে। তাহলে পুরভোটের সময় বিশ্বাসঘাতকতা করা যাবে না ।

সরকারি সুবিধা নিচ্ছেন অথচ ভোট দিচ্ছেন না? আপনার জন্য রয়েছে ‘দুয়ারে প্রহার’

যদি বিশ্বাস ঘাতকতা করা হয় তাহলে তাদের জন্য আরো একটা প্রকল্প চালু হতে পারে। যার নাম ‘দুয়ারে প্রহার’। আমি আমার কর্মীদের বলেছি। আর এটা আমি উল্লেখ করে দিয়েছিলাম। এটার মধ্যে বাইরের লোকের তো কোনো ব্যাপার নেই। এই মন্তব্য নিয়ে তৃণমূল নেতার সাফাই এর পরেও বিতর্ক কিন্তু এতটুকু কমেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর