Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে ‘দিদির দূত’, কেষ্টর পাশে থাকার বার্তা দলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরুপাচার মামলায় গ্রেফতারির পর বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দী বীরভূমের তৃণমূলের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের দুই প্রতিনিধি দোলা দেন এবং অসিত মাল। এদিন জেলের ভিতর অনুব্রতর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন দুজনে। সূত্রে খবর, দলের তরফে বীরভূমের দাপুটে নেতার পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এদিকে বীরভূমে তৃণমূলের দুই প্রতিনিধিদের তিহাড়ে গিয়ে অনুব্রতর সঙ্গে দেখা করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Kuntal-র থেকে টাকা নিয়ে পার্থকে দিতেন কালীঘাটের কাকু! আদালতে বিস্ফোরক অভিযোগ ইডির

এদিন তিহাড় জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সকাল ১১ টা নাগাদ জেলে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বীরভূমের তৃণমূল সাংসদ অসিত মাল। সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। তৃণমূল যে অনুব্রত মণ্ডলের পাশেই আছে একথাও বুঝিয়ে দেন তাঁরা। কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির আদালতে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় এবং মামলার শুনানি পিছিয়ে যায় জুলাই অবধি। তাই অসুস্থ শরীর নিয়ে ঠাই হয়েছে তিহাড়েই।

Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে 'দিদির দূত', কেষ্টর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দুই প্রতিনিধি
Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে ‘দিদির দূত’, কেষ্টর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দুই প্রতিনিধি

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। জেলে গিয়ে সুকন্যার খোঁজখবর নিয়েছেন তৃণমূলের দুই সাংসদ। তাঁদের কথায়, “গোটা দেশে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। অনুব্রতও প্রতিহিংসার শিকার। শুধু কেষ্টদার মেয়ে বলে সুকন্যাকেও জেলে থাকতে হচ্ছে। এই প্রতিহিংসায় মেয়েকে না জড়ালেও পারত। সুকন্যা তো দলেও ছিলেন না।” তাঁরা জানিয়েছেন যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিহাড়ে আসা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সাক্ষাৎকে বেশ গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল।

Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে 'দিদির দূত', কেষ্টর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দুই প্রতিনিধি
Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে ‘দিদির দূত’, কেষ্টর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দুই প্রতিনিধি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির তিহাড় জেলে এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে তৃণমূলের দুই প্রতিনিধির সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। কিন্তু তাঁর সঙ্গে যথাসম্ভব দূরত্ব বজায় রাখছে তৃণমূল। পার্থর গ্রেফতারির ছয়দিনের মাথায় তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দূরত্ব তৈরি হয়েছে মানিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষের ক্ষেত্রেও। তবে অনুব্রতর ক্ষেত্রে তৃণমূলের দাবি, বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বিজেপির প্রতিহিংসার শিকার।

Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে ‘দিদির দূত’, কেষ্টর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দুই প্রতিনিধি

Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে 'দিদির দূত', কেষ্টর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দুই প্রতিনিধি
Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে ‘দিদির দূত’, কেষ্টর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দুই প্রতিনিধি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত