নজরবন্দি ব্যুরোঃ ইদানিং কালে সলমন হোক, শাহরুখ হোক কিংবা আমির। কেউই দর্শক দের মন কারতে পারছে না। বক্স অফিসে পর পর তাঁদের বেশিরভাগ মুভি মুখ থুবড়ে পড়ছে। অনেকে আবার দাবী জানিয়েছে। তাঁদের বয়েস হয়েছে, তাঁদের আর নায়কের চরিত্রে নিতে পারছেনা দর্শকরা। সম্প্রতি তাঁর একটি জলজ্যান্ত উদাহরণ হল কিসি কা ভাই কিসি কি জান এর ব্যাথতা।
আরও পড়ুনঃ দুটি সিনেমা একটি নাম! একটি ডেকে আনলো সাফল্য, অপরটি সাফল্য ছিনিয়ে নেয়


বলিউডের ভাইজান তাঁর এই নতুন ছবিতে তাঁর যথাযথ চেষ্টা করেছিলেন ছবিটিকে দর্শকদের প্রিয় করায়। তবে দর্শকদের মন কাড়তে পারেনি ভাইজান। সম্প্রতি ইদের দিন মুক্তি পেয়েছে সলমনের নতুন ছবি কিসি কা ভাই কিসি কি জান। তবে সলমন বেশ খোশ মেজাজেই রয়েছেন। ইদের দিন আমির খানের সঙ্গে জোট বেধে একসঙ্গে একটি ছবি পোস্ট করেন।



দুই খান মিলে এক সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানায়, ইদ মুবারাক! এই ছবিতে সলমন খানের পরনে ছিল কালো রঙের কুর্তা এবং পেটে একটি বেল্ট। এবং আমির খানের পরনে ছিল একটি নেভি ব্লু তীব্র কালারের একটি টি শার্ট। তবে তাঁদের করা সিনেমা পছন্দ না করলেও তাঁদের একসঙ্গে পোস্ট করা ছবিতে ভালবাসা ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
জোড়া খান দেখতে চান দর্শকেরা! দুই খান মিলে এক সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানায়
তবে একটা আক্ষেপের সুর দেখা যাচ্ছিল তাঁদের মধ্যে শাহরুখ খানকে ফ্রেমে দেখতে চাইছিলেন অনুরাগীরা। শাহরুখ খানকে একি ফ্রেমের দেখার লোভ সামলাতে পারছেন না তাঁরা। অনেকে আবার আন্দাজ করছেন তবে কি খান রা একই সঙ্গে কোন সিনেমাতে আসতে চলেছেন। যদিও আমির খান এবং সলমন এর সাথে শাহরুখ কে দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সবাই। কারণ শাহরুখ খান আপাতত জওয়ান ছবি নিয়ে ব্যাস্ত আছেন।







