করোনা যুদ্ধে এবার ভারতের পাশে টুইটার, অনুদান ১৫০ কোটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগে মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্ট Google ভারতের পাশে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলায় ১৩৫ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছিল সুন্দর পিচাইয়ের এই সংস্থা। এবার ভারতের পাশে প্রবল কোভিড সংকটে দাঁড়াল টুইটার৷করোনাকালে দেশকে 15 মিলিয়ন মার্কিন ডলার দান করেছে মাইক্রোব্লগিং জায়ান্ট ৷ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য 1,10,23,57,500 টাকা ৷

আরও পড়ুনঃ আপাতত স্থগিত মাধ্যমিক, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ

টুইটারের সিইও জ্যাক প্যাট্রিক ডর্সি টুইট করে জানিয়েছেন, এই অর্থ তিনটি স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার, এইড ইন্ডিয়া ও সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ-র হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এই অর্থ দেশের স্বাস্থ্যপরিষেবায় জীবনদায়ী সরঞ্জাম যেমন(অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, বাইপ্যাপ, সিপ্যাপ, মেশিন-সহ) অন্যান্য জিনিসের ঘাটতি মেটাবে ৷ এই স্বাস্থ্য সরঞ্জাম সরকারি হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে বলে জানিয়েছে টুইটার ৷

প্রসঙ্গত,এই সাহায্যের জন্য ডর্সিকে ধন্যবাদ জানিয়েছে কেয়ার,এইড ইন্ডিয়া ও সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ ৷ কেয়ারকেই ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে টুইটার ৷আর বাকি দুটি সংস্থাকে আড়াই মিলিয়ন মার্কিন ডলার করে দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য,বিশ্বের দারিদ্র মেটাতে লড়াই চালাচ্ছে কেয়ার ৷সেবা ইন্টারন্যাশনার হিন্দু ধর্মে বিশ্বাসী একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ৷ ডর্সির ঘোষণার পর সেবার সহ সভাপতি সন্দীপ খাণ্ডেলকর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন