আপাতত স্থগিত মাধ্যমিক, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপাতত স্থগিত মাধ্যমিক,  পুরানো সুচী ধরলে হাতে মাত্র দিন ২০, আগামী ১লা জুন থেকে হয়ার কথা ছিলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। করোনার পরিবেশ গতবছরের বাড়াবাড়ির পর কিছুটা থিতু হলেও, ফের আরও অনেক বেশি ঝড় নিয়ে এসেছে গোটা দেশে। এমনিতেই করোনা আর বিধানসভা নির্বাচন সব মিলিয়ে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো আগামী মাসের ১ তারিখ থেকে। চলার কথা ছিলো ১০ তারিখ পর্যন্ত।

আরও পড়ুনঃ রাজ্যের একাধিক জেলায় বজ্র-বিদ্যুত সহ বৃষ্টিপাত, মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত ১

কিন্তু এই মুহুর্তে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণ ঠেকাতে রাজ্য জুড়ে আংশিক লকডাউন চলছে, আগামী ১৯ তারিখ পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন। বাস, মেট্রো চলছে অর্ধেক। এই পরিস্থিতিতে পরীক্ষার্থী অভিভাবকেরা সকলেই জানতে চাইছিলেন এই পরিস্থিতিতে কিভাবে সম্ভব পরীক্ষা নেওয়া। গতকাল তৈরি হয়েছে রাজ্যের নতুন সরকারের নতুন মন্ত্রীসভা। সেখানে শিক্ষার ভার ফের দেওয়া হয়েছে ব্রাত্য বসুর হাতে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে গতকাল বাড়ি থেকেই শপথ নিয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রী হয়েই দশম শ্রেণির পরীক্ষার বিষয়ে তিনি জানিয়েছেন,  বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে দ্রুত আলোচনা করে জানানো হবে চুড়ান্ত সিদ্ধান্তের কথা।

তার মধ্যেই আজ  মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে সম্ভব নয় মাধ্যমিক পরীক্ষা নেওয়া। আর সেই কারণেই আপাতত স্থগিত মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের তরফে জানানো হয়েছে ১লা জুনের মধ্যে হাজার হাজার সেন্টারে পরীক্ষা গ্রহন সম্ভব নয়। অপর দিকে পরীক্ষা না হলে মাধ্যমিকের নম্বর কী ভাবে মার্কশিটে দেওয়া হবে, তা নিয়েও রীতিমতো চিন্তিত পর্ষদের আধিকারিকরা। পরীক্ষা স্থগিত কিনা বাতিল এই বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানানো হয়েছে।

গত বছরে উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার পর রাজ্যে লকডাউন শুরু হয়, সেই কারণে কিছু বিষয়ে আগের পরীক্ষার সঙ্গে তুলনা করেই নাম্বার দেওয়া হয়েছিলো। এবছর পরিস্থিতি একই।  কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিক সম্পর্কে জানানো হয়েছে নির্দিষ্ট সূচি মেনেই হবে উচ্চমাধ্যমিক। তবে ১০ টা বদলে ১২ টা থেকে এবং পররীক্ষার্থীদের নিজেদের স্কুলেই হবে পরীক্ষা। সঙ্গে বলা হয়েছিলো এবারে হবে না একাদশ শ্রেণির পরীক্ষা।

আপাতত স্থগিত মাধ্যমিক,  ইতিমধ্যে বাতিল হয়েছে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা। সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত করা হয়।  কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণির বিষয়ে কিছু না জানানোয়, হবে কী হবেনা এই দোলাচালে পড়াশোনায় মন বসছে না ছাত্র ছাত্রীদের। চিন্তায় অভিভাবকেরাও। পরীক্ষা হলেও কিভাবে যাবেন পরিক্ষা কেন্দ্রে? তার পরেই রাজ্য জুড়ে এই সংক্রমণের বাড়বাড়ন্ত। সব মিলিয়ে চিন্তায় প্রাণ ওষ্ঠাগত তাঁদের। তার মধ্যেই আজ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আপাতত স্থগিত থাকছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। বাকি রাজ্য সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে  গ্রহণ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত