নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের একাধিক জেলায় বজ্র-বিদ্যুত সহ বৃষ্টিপাত, ভরা গ্রীষ্মের ভ্যাপসানিতে অতিষ্ট মানুষ। তার মধ্যে করোনা কালের সর্বক্ষণের মাস্ক। সব মিলিয়ে জেরবার জীবন। তবে গত কয়েকদিন ধরে বিকেলের দিকে ঝড় উঠছে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায়, আর তাতেই সাময়িক সস্তি মানুষের। গতকাল আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিলো বিকেলের দিকের ঝড় বৃষ্টির কথা। আজ, মঙ্গলবারের বৃষ্টির পুর্বাভাসও দিয়েছিলো আবহাওয়া দপ্তর।
আরও পড়ুনঃ খালি করতে হবে গোলপার্কের ফ্ল্যাট! শোভনকে আইনি নোটিস রত্নার ভাইয়ের।


সেই মতো আজ দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তান্ডব চলল প্রবল বেগ। সকাল থেকে কোথাও ছিলো আকাশের মুখ ভার, তো কোথাও ছিলো পরিষ্কার আকাশ। তবে বেলা গড়াতেই আকাশ ঢাকে কালো করে। বেশ ভ্লো বৃষ্টি সহ ঝড় হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়।
রাজ্যের একাধিক জেলায় বজ্র-বিদ্যুত সহ বৃষ্টিপাত। বজ্র বিদ্যুৎ থামলেও আবহাওয়া এখনো পরিষ্কার নয়। গত কয়েকঘন্টার এই ঝড় বিদ্যুতের দাপটে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুঠিমারী মাঠে বাজ পড়ে প্রাণ হারিয়েছেন নাজির হোসেন নামের এক ব্যাক্তি। বয়স ৩৫ এর কোঠায়। খবর পেয়েই নাজির হোসেনের বাড়ি যান সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা এবং বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম।
রাজ্যের একাধিক জেলায় বজ্র-বিদ্যুত সহ বৃষ্টিপাত, মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, এবারে বঙ্গে বর্ষা আসতে চলেছে সঠিক সময়ে। নিয়ম মেনে ১ জুন কেরলে বর্ষা ঢুকবে। আর তার এক সপ্তাহের মধ্যেই বাংলায় আসবে বর্ষা। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বার্ষিক বৃষ্টি হবে প্রায় ৭০ শতাংশ।









