নজরবন্দি ব্যুরোঃ খালি করতে হবে গোলপার্কের ফ্ল্যাট! এই মর্মে এবার শোভন চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাসের সংস্থা। দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতির অলিন্দে চর্চায় শোভন-রত্না-বৈশাখী। সময়ের সাথে এই মামলায় পলি পড়েনি, বরং প্রতি মোড়ে উঠে আসে নতুন ঘটনা।
আরও পড়ুনঃ হাতে মাত্র দিন ২০, মাধ্যমিক নিয়ে বার্তা নয়া শিক্ষামন্ত্রীর


বেশ কয়েকবছর আগে থেকেই আলাদা থাকেন শোভন বাবু এবং রত্না দেবি। রত্না থাকেন বেহালার বাড়িতে, আর ২০১৭-র জুলাই মাস থেকে গোলপার্কের ফ্ল্যাটে থাকেন কলকাতার প্রাক্তন মেয়র। এক সময়ের মমতার ঘনিষ্ঠ কানন সম্পর্ক- রাজনীতির টানাপোড়েনে বান্ধবী বৈশাখীকে নিয়ে যোগ দিয়েছেন বিজেপিতে। তাও হলো বছর খানেক। তবে সেখানে গিয়েও থিতু হতে পারেননি, মাঝে মাঝেই থেকে থেকে ক্ষোভ উগরে দেন বিজেপি বিরুদ্ধে, আবার কখনো তৃণমূলের বিরুদ্ধে সরব হন।
শোভনের তৃণমূলে থাকা কালীনের কেন্দ্র বেহালা পূর্ব থেকে এবার মমতা দাঁড় করিয়েছিলেন তাঁর স্ত্রী রত্নাকে। সেই সময়েও তাঁর ভোটে লড়তে পারা না পারা নিয়ে মন্তব্য করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও বেশ ভালো লিড দিয়ে বেহালা পূর্বে জিতেছেন রত্না দেবী। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর জয়ী বিধায়ক তিনি। কয়েকদিন আগেই প্রশ্ন করা হয়েছিলো শোভন-বৈশাখী ফের তৃণমূলে ফিরতে চাইলে তাঁর মত কী, হাসতে হাসতে জানিয়েছিলেন তাঁর অসুবিধে নেই তাতে।
এসব একাধিক রাজনৈতিক-পারিবারিক চর্চার মধ্যেই গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস দিল তাঁর শ্যালক শুভাশিস দাসের সংস্থা। মামলা চলছে রত্না- শোভনের বিবাহ বিচ্ছেদের। তার মধ্যেই এই নোটিসের প্রসঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র বলেছেন, প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্ল্যাট খালি করার নোটিস পাঠানো হয়েছে তাঁকে, এমনকি তার ভিত্তিতে স্ত্রী-শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগও করেছেন তিনি। সঙ্গে প্রশ্ন তুলেছেন রত্না চট্টোপাধ্যায় তাহলে এখনো কোন অধিকারে বেহালার বাড়িতে আছেন? জানিয়েছেন এসবের উত্তর তিনি দেবেন আইনি পথেই।









