নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে কেন্দ্র বিরোধী পোস্ট ডিলিট টুইটারের, ‘ভুয়ো পোস্ট’ জানাল তথ্য প্রযুক্তি মন্ত্রক। দেশ ধুঁকছে করোনার মারণ কামড়ে। অক্সিজেন থেকে বেড সবকিছুর হাহাকার গোটা দেশে। এমন অবস্থায় লাগামছাড়া করোনা পরিস্থিতির জন্য মোদী সরকারকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা গেছে। পিছিয়ে নেই টুইটারও।
আরও পড়ুনঃ অতি সঙ্কটজনক পরিস্থিতিতে অক্সিজেন নিয়ে কালোবাজারি হাতেনাতে ধরা পড়ল খাস কলকাতায়।


প্রসঙ্গত কংগ্রেসের সাংসদ রেবন্ত রেড্ডি, বাংলার মন্ত্রী মলয় ঘটক, অভিনেতা বিনীত কুমার সিং, পরিচালক বিনোদ কাপরি, অবিনাশ দাস সহ আরও অনেকের টুইট ডিলিট করা হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে কোন বিবৃতি দেওয়া না হলেও সরকারের একটি সূত্র জানিয়েছে, সরকারের বিরোধিতার জন্য ওই টুইট ডিলিট করা হয়নি।
করোনা নিয়ে কেন্দ্র বিরোধী পোস্ট ডিলিট টুইটারের, ‘ভুয়ো পোস্ট’ জানাল তথ্য প্রযুক্তি মন্ত্রক। সেগুলোর মাধ্যমে ‘ভুয়ো খবর, আতঙ্ক’ ছড়ানো হচ্ছিল। তাই ডিলিট করা হয়েছে। যদিও এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই বলেছেন বাস্তব পরিস্থিতির মুখোমুখি না হয়ে স্বৈরাচারীতা চালাচ্ছেন মোদী সরকার।







