অশান্ত আমেরিকা, ক্যাপিটাল বিল্ডিং-এ হামলায় মৃত্যু ৪, গ্রেপ্তার ৫০।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অশান্ত আমেরিকা, বৃহস্পতিবার কংগ্রেসের যৌথ অধিবেশনে সরকারিভাবে মার্কিন প্রেসিডন্ট ঘোষণা করা হবে জো বাইডেনকে। তার কয়েক ঘণ্টা আগে উত্তাল হয়ে উঠল ওয়াশিংটন ডিসি। মার্কিন কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। গুলি, কাঁদানে গ্যাস, বোমার শব্দে কেঁপে উঠল মার্কিন গণতন্ত্রের পীঠস্থান। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় গুলি চালায় পুলিস। গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের

ঘটনার জেরে ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার। ঘটনায় ঘুরিয়ে ট্রাম্পের উসকানির দিকেই আঙুল তুলছে জো বাইডেন শিবির। বুধবারই ট্রাম্প জনসভা করে হুমকি দিয়েছিলেন, আমরা পিছু হটব না। চুরি করে ছিনিয়ে নেওয়া আসন ফিরিয়ে নেব। তারপরই বৈঠকের মাঝেই ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকরা হামলা করে।

এমন ঘটনা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। আন্তর্জাতিক দুনিয়াও সমালোনায় সরব। আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে ট্রাম্প ও বিডেন সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও কয়েক জনের আহত হওয়ার খবর সামনে এসেছে।

অশান্ত আমেরিকা, গ্রেফতার হয়েছেন প্রায় ৫০ জন। পুলিশ সূত্রের খবর, ক্যাপিটল বিল্ডিংয়ে হাউস অব রিপ্রেসেন্টেটিভ এবং সেনেটের বৈঠক চলছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের চূড়ান্ত সিলমোহরের বিষয়টি নিয়ে। তখনই কয়েক হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল বিল্ডিং ঘিরে ফেলেন। জোর করে ঢুকে পড়ার চেষ্টা করেন। এই ঘটনার পরই গোটা ক্যাপিটল বিল্ডিং চত্বর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর